পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সঙ্গে সাক্ষাত করেছেন। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মুনির বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজে মিলিত হন। পাকিস্তানের সেনাপ্রধানদের ওয়াশিংটন সফর বিরল কিছু নয়। মুনির শেষবার ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সাথে সেনাপ্রধানের দেখা করা অস্বাভাবিক।
এটা উল্লেখযোগ্য ঘটনা এ কারণে যে গুরুতর বৈদেশিক নীতিগত সংকটের মধ্যে থাকা ট্রাম্প মুনিরের জন্য সময় আলাদা করে রেখেছিলেন। মুনিরের সাথে সাক্ষাতের পেছনে তার অনেক উদ্দেশ্য থাকতে পারে। কাশ্মীর বিরোধ থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সিতে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প ইসরায়েল-ইরান সংঘাতে পাকিস্তান কীভাবে সাহায্য করতে পারে সে সম্পর্কে মুনিরের মতামতও জানতে চাইতে পারেন।
এই বৈঠক নয়াদিল্লিকে বেশ নাখোশ করেছে। জি-৭ শীর্ষ সম্মেলন থেকে ট্রাম্প তড়িঘড়ি চলে যাওয়ায় ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাত হয়নি। পরে মঙ্গলবার তিনি ৩৫ মিনিট ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেন। ভারতীয়রা বলছে, জি-৭ শীর্ষ সম্মেলন থেকে ট্রাম্প তাড়াতাড়ি চলে যাওয়ায় মোদি সাক্ষাত করতে পারেননি।
ফোনালাপে মোদি পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক বিরোধের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তিনিযুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে বলে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেন।
ট্রাম্পের সাথে মুনিরের সাক্ষাত বিষয়ে আগেভাগে কিছু জানানো হয়নি। পাকিস্তান কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ওয়াশিংটনে দেশটির দূতাবাস এ ব্যাপারে মুখ বন্ধ করে রেখেছিল। এই গোপনীয়তা সম্ভবত সংবেদনশীলতার কারণে।
ফরেন পলিসি থেকে অনুবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
বিলাওল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ়। সেই জল্পনা-কল্পনার মাঝেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের সঙ্গে একা...
সম্প্রতি নেপালজুড়ে রাজতন্ত্রের পক্ষে অনেক বিক্ষোভ হতে দেখা গেছে। অনেক বিক্ষোভে ভারতের কট্টরপন্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার বহন করা হয়। এটা কিন্তু আকস্মিক কিছু নয়। এসব পোস্টার নেপালে রাজত...
বৃহস্পতিবার (১০ জুলাই) শত বসন্ত পার করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। যেকোনো বিশ্বনেতার জন্য এটি একটি বিরল মাইলফলক। তীক্ষ্ণ মনন ও নিরলস কর্মনীতি দিয়ে বয়সকে উপেক্ষা করেছেন এই আ...
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসি আইআরএফ) নামের ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত...
আসিয়ান সদস্যপদ লাভের জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করেছে বাংলাদেশ। এ জন্য মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনূস। কিন্তু এই মুহূর্তে তীব্র অভ্যন্তরীণ অস্থিরতা এবং শাসন ব...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...