আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল বাড়ির চাহিদা বাড়ছে। দেশে স্থিতিশীলতা ফেরায় এর সঙ্গে বাড়ছে বাড়ির দামও। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাবুলের রিয়েল এস্টেট এজেন্ট ওমিদউল্লাহ নয় বেডরুম ও নয় বাথরুমের একটি বাড়ি বিক্রির চেষ্টা করছেন। তিনি এ বাড়ির দাম ধরেছেন চার লাখ ৫০ হাজার ডলার। যে দেশের অর্ধেকের বেশি মানুষের জীবিকা ত্রাণের ওপর নির্ভরশীল, সেখানে এমন বিলাসবহুল বাড়ি থাকাটা অবাক করার মতোই।
ব্যাংক অ্যাকাউন্ট আছে এমন আফগানের সংখ্যাই বিরল। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনার প্রবণতাও নেই বললেই চলে। কিন্তু এরপরও এই বাড়ি কিনতে ইচ্ছুক, এমন ক্রেতার অভাব হচ্ছে না।
'আফগানদের টাকা-পয়সা নেই, এটা আসলে একটা মিথ,' বলেন ওমিদউল্লাহ। 'এদেশে বড় বড় ব্যবসায়ী আছেন, যারা দেশের বাইরে ব্যবসা করছেন। এমন অনেক বাড়ি আছে যেগুলোর দাম কয়েক মিলিয়ন ডলার।'
[caption id="attachment_909" align="aligncenter" width="700"] কাবুলের একটি বিলাসবহুল বাড়ির অভ্যন্তরীণ দৃশ্য। ছবি: সংগৃহীত[/caption]
যুদ্ধ ও সন্ত্রাসবাদের জন্য বহুবছরের অস্থিরতার পর আফগানিস্তানে আবার স্থিতিশীলতা ফিরে এসেছে। যে কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকা আফগানরা দেশে ফেরত আসছেন। এদের মধ্যে আছেন ইরান ও পাকিস্তানে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া জনগণও।
আফগানিস্তানের ব্যাংকগুলোতে সবসময় এমনিতেও অর্থের ঘাটতি থাকে। যে কারণে তারা বেশি ঋণ দিতে চায় না। আফগানরা তাই নিজের জমানো টাকা দিয়ে অথবা 'গিরাবি' নামক একটি পদ্ধতি ব্যবহার করে বাড়ি কেনেন। এই পদ্ধতিতে বাড়িওয়ালাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়। বাড়িওয়ালা সেই অর্থ ফেরত দেওয়ার আগ পর্যন্ত সেখানে থাকা যায়।
আরেক রিয়েল এস্টেট এজেন্ট গুলাম মোহাম্মদ হাকদোস্ত জানান, আগে মানুষ কাবুলে বিনিয়োগ করতে ভয় পেত। নতুন প্রশাসনের অধীনে আবাসন সংক্রান্ত কর্মকাণ্ড বেশ দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
[caption id="attachment_910" align="aligncenter" width="700"] কাবুলের একটি বিলাসবহুল বাড়ির সামনের দৃশ্য। ছবি: সংগৃহীত[/caption]
'বাড়ির দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এরপরও গত তিন বছরে আমরা প্রায় ৪০০ বাড়ি বিক্রি করেছি। আগে কখনো এমন হয়নি,' বলেন হাকদোস্ত।
এ মুহূর্তে হাকদোস্তের ব্যবসায় সুদিন যাচ্ছে। তার অধীনে এক হাজার ২০০ কর্মী কাজ করেন। এদের মধ্যে নারী কর্মীও আছেন, যাদের দায়িত্ব নারী ক্রেতাদের সঙ্গে কাজ করা।
হাকদোস্ত জানান, বাসা দেখার সময় বেশিরভাগ ক্রেতা স্ত্রীদের নিয়েই আসেন। কারণ বাড়ি কেনার সিদ্ধান্ত প্রায় সময় স্ত্রীরা নেন।
আফগান পরিবারগুলো সাধারণত তাদের বাড়িতে অতিথিদের থাকার ব্যবস্থা রাখেন। তাই ধনী ক্রেতারা বাগান, জিম, সুইমিং পুল, অতিথি কক্ষ ও অন্তত একটি রান্নাঘর আছে এমন বাড়ি চান।
হাকদোস্তের বেশিরভাগ ক্রেতা বিদেশ-ফেরত। তাদের রুচির প্রভাব আফগান বাড়িগুলোতেও পড়ছে। তারা কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা, ডাবল-প্যান জানালা, লিফট আছে এমন বাসা পছন্দ করেন।
[caption id="attachment_911" align="aligncenter" width="700"] কাবুলের একটি বিলাসবহুল বাড়ির অভ্যন্তরীণ দৃশ্য। ছবি: সংগৃহীত[/caption]
২০০০ সালে কাবুলের জনসংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ। এখন তা ৫০ লাখেরও বেশি। শহরটিকে আরও বাসযোগ্য করতে নগর কর্তৃপক্ষ নতুন রাস্তা তৈরি, আগের রাস্তা সংস্কার, রাস্তার পাশে লাইট স্থাপন ও গাছপালা রোপন এবং আবর্জনা অপসারণের কাজ করছে। এ ছাড়া কম খরচের আবাসন প্রকল্পের পরিকল্পনাও হাতে নিয়েছে তারা।
কাবুলের ঠিক বাইরে চার হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত একটি বাড়ি বিক্রির চেষ্টা করছেন আরশ আসাদ। তিনি এ বাড়ির দাম ঠিক করেছেন আট লাখ ডলার।
আসাদ বলেন, 'আফগানরা বৈধ বা অবৈধভাবে বছরের পর বছর ধরে কত অর্থ উপার্জন করেছে, তা আপনি বিশ্বাসই করতে পারবেন না।'
চীনের
সাম্প্রতিক বাংলাদেশ-সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা,
পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের
প্রয়োজনীয়তা সামনে এনেছে।চীনে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সরকারি সফরটি ব...
সূর্যাস্তের
সময়টাই জেলে সবচেয়ে কঠিন।
দিল্লির কুখ্যাত তিহার জেলের হাজার হাজার বন্দীকে যখন তাঁদের সেল
থেকে বের করে অন্ধকার
নামার আগপর্যন্ত স্যাঁতসেঁতে উঠানে থাকতে বাধ্য করা হয়, তখন
থেকেই বন্দী নম্ব...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে একটি বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়। এর মাধ্যমে গত কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতি আবার অশান্ত হয় ...
মিয়ানমারের জাতিগত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের রাজনৈতিক ও সামরিক এই দ্বিমুখী লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরেছে। এতে বোঝা যায়, রাষ্ট্র গঠন এবং কেন্দ্রীয় সামর...
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার প্রস্তাব নিয়ে বৈঠক করতে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে যুক্তরা...
চীনের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা তদন্তের মুখোমুখি হচ্ছেন। এতে করে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযান এখন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ মহলেও পৌঁছে গেছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে—...
হাজার ক্ষতের মাধ্যমে জয়লাভ বা ‘উইনিং বাই আ থাউজেন্ড কাটস’ ধারণাটি ঐতিহাসিকভাবে চীনের লিংচি তথা ধীর পদ্ধতিতে কেটে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা থেকে এসেছে। তবে কৌশলগত ক্ষেত্রে এটি এক শক্তিশালী ধারণায় ...
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সম্প্রতি ইসলামাবাদ, ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ত্রিপাক্ষিক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আঞ্চলিক কিংবা বাইরের দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা যেতে ...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...