যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার প্রস্তাব নিয়ে বৈঠক করতে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলা আট সপ্তাহের যুদ্ধে বহু মানুষ নিহত হয়েছেন, বিশ্ববাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। এই আলোচনাকে সামনে রেখে সংকট সমাধানে কিছুটা আশা দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরান এমন একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে, যেখানে যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ হবে। তবে সে প্রস্তাবে কী কী রয়েছে, তা তিনি এখনো জানেন না।
যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে—এ প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি তা বলতে চাই না, তবে বর্তমানে যাঁরা ক্ষমতায় আছেন, আমরা তাদের সঙ্গেই আলোচনা করছি।’
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, যদিও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু ইরানি কর্মকর্তাদের মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরান নিজেদের উদ্বেগগুলো পাকিস্তানকে জানাবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বোমা হামলা এবং ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় দুই দেশকেই মূল্য দিতে হচ্ছে। ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেওয়ার আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, উইটকফ ও কুশনার শনিবার (আজ) সকালে ইসলামাবাদে যাবেন এবং আরাগচির সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
রয়টার্স
যাঁরা
ভারতীয় গণতন্ত্রকে সাধারণত বড় বড় নির্বাচন
বা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কার
দৃষ্টিতে দেখেন, তাঁদের জন্য সাম্প্রতিক কয়েক
সপ্তাহ এক ভিন্ন অভিজ্ঞতা
এনে দিয়েছে। এ সময়ে দেখা
গেছে, গণতন্ত্রের ভিত এ...
ভারতে
আশ্রিত ও দণ্ডিত পলাতক
শেখ হাসিনা যদিও সম্প্রতি একাধিকবার
বলেছেন যে তিনি বাংলাদেশে
‘ফিরতে’ চান (রয়টার্সের সঙ্গে
১০ জুলাইয়ের পরে এএফপির সঙ্গে
২৯ জুলাই একই কথা বলেছেন);
কিন্তু তিনি নিশ্চয়ই অ...
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
মিয়ানমারের
ভেতর দিয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক
করিডর (বিসিইসি) আপাতদৃষ্টিতে একটি অবকাঠামোগত ও
বাণিজ্যিক সংযোগ প্রকল্প। কিন্তু গভীরে গেলে এটি শুধু
রাস্তা, রেল, বন্দর, পাইপলাইন
বা শিল্পাঞ্চলের প্রশ্ন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু
একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং
এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা
হিসেবে বিবেচিত হচ্ছে।...
সারা
বিশ্বের পর্যবেক্ষক ও ইতিহাসবিদদের জন্য
ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য তাজমহলের আয়ু বোধ হয়
ফুরিয়ে আসছে। উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট গতকাল সোমবার কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে
অব...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...