ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করবে কাবুল
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান । তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই পাকিস্তান ভ্রমণ করবেন বলে শনিবার (৩১ মে) তার কার্যালয় জানিয়েছে। এএফপি
এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা কমিয়ে আনবে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে উত্তেজনা এবং হাজার হাজার আফগানকে বহিষ্কারের জন্য ইসলামাবাদের সাথে কাবুলের সম্পর্ক শীতল হয়।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা দেন যে কাবুলে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রাষ্ট্রদূত পদে উন্নীত করা হবে। কাবুল পরে ঘোষণা করে যে ইসলামাবাদে তার প্রতিনিধিকেও সমমর্যাদায় উন্নীত করা হবে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল জানিয়েছেন যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ‘আগামী কয়েকদিনের মধ্যে’ পাকিস্তান সফর করবেন। মুত্তাকি কিছু দিন আগে বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি কাবুল ও ইসলামাবাদের মধ্যে রাষ্ট্রদূত বিনিময়ের কথা ঘোষণা করেন। তিনি ‘আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার’ আগ্রহ প্রকাশ করেন।
২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে চীনসহ মাত্র কয়েকটি দেশ তালেবান সরকারের রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত কোন দেশ তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের...
একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।চুক্তি অনুযায়ী তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।শুক্রবার...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন
করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...