ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তান বলেছে এতে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে। সিনহুয়া
আফগান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, ইসলামিক আমিরাত আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলের আক্রমণ এবং সেনা কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার তীব্র নিন্দা জানায়।
তিনি আরো বলেন, ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন, যেখানে জাতির জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানাতে বলা হয়েছে।
শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত সোমবার চতুর্থ দিনে প্রবেশ করেছে, যেখানে উভয় পক্ষের অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং এই অঞ্চলে আরও উত্তেজনা রোধ করার জন্য দায়িত্ববোধের সাথে সমস্যার সমাধান করার জন্য আফগানিস্তান আহ্বান জানায়।
আফগনিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই ইরানের উপর ইসরায়েলি আক্রমণকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে কারজাই বলেছেন, যুদ্ধ-ক্লান্ত আফগানরা এই অঞ্চলে যুদ্ধ এবং অস্থিতিশীলতার ধ্বংসাত্মক প্রভাব স্পষ্টভাবে বোঝে। তাই প্রত্যেক দেশকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের...
একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।চুক্তি অনুযায়ী তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।শুক্রবার...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন
করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...