রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটি থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য হেলিকপ্টার সংগ্রহ করা যাচ্ছে না। বিগত সরকারের আমলে দুই দেশের সরকারের মধ্যে ৪২৮ কোটি টাকার এই চুক্তি সই হয়। ফলে বাংলাদেশ পুলিশের নতুন এভিয়েশন ইউনিট স্থাপনের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।
পুলিশ বাহিনীর জন্য দুটি এমআই ১৭১এ২ মাল্টিরোল হেলিকপ্টার কিনতে ২০২১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। ইতোমধ্যে চুক্তি মূল্যের প্রায় ৭০ শতাংশ বা প্রায় ৩০০ কোটি টাকা রাশিয়ান সরবরাহকারীকে পরিশোধ করা হয়েছে। পাইলট ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণও শেষ হয়েছে। এসব অগ্রগতি সত্ত্বেও, মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে।
প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট বিডিমিলিটারি জানায়, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোঃ জসিম গত জানুয়ারী মাসে এক চিঠিতে পুলিশ মহাপরিদর্শককে আমদানি সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেন। চিঠিতে রাশিয়ান হেলিকপ্টার আমদানির সঙ্গে যুক্ত ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে ঝুঁকিগুলো আমলে না নিলে বাংলাদেশের বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন (মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট-এমআরসিএ) কিনতে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইত...
রাশিয়া ২১ অক্টোবর বুরেভেসতনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পরমাণু-শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্...
একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। তুর্কি ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোকেতসান এই পরীক্ষা চালায় বলে জানিয়েছেন...
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্...
ভারতীয় বিমান বাহিনীর হাতে তেজস যুদ্ধবিমানের নতুন সংস্করণ তুলে দিতে উদ্যোগী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রা...
চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, তুরস্ক ও চীনের ঘনিষ্ঠতা আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জুলাই ২০২৪ গণঅভ...
ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে আলোচনা চলছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সামরিক রপ্তানি ব...
আনোয়ার হোসেইন মঞ্জু: ‘পানিপাত’ শব্দটিকে যতবার শুধরে দেই, বই ছাপা হওয়ার পর দেখি ‘পানিপথ’ দাঁতমুখ খিঁচিয়ে আমাকে হুমকি দিচ্ছে। প্রুফরিডার ভাইদের কতবার বল...
ভারতে চলমান সরকারী সফরকালে নেপাল সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল অশোক রাজ সিগডেল আজ তার ভারতীয় প্রতিপক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স...
এ বছর অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি...
বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি "ধরের বাড়ি" নামে পরিচিত। এই জ...
২০১১ সালে আরব বসন্তে সিরিয়ায় শান্তিপূর্ণ বিপ্লব সূচিত হয়। সেসময় সিরিয়ার নয়নের মণি উন্নয়নের রূপকার বাশার আল আসাদ সিরিয়ার স্বাধীনতার বন্ধু রাশিয়ার সহযোগ...
ভারতের ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। আজ র...
ভারতের ওডিশা রাজ্যের আবুল কালাম দ্বীপে গতকাল শনিবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়ছবি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) ভিডিও থ...
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে তদন...