পাকিস্তান দেশে তৈরি দেশীয় এএম-৩৫০এস দূরপাল্লার রাডার এবং মাচান ট্যাকটিকাল আকাশ প্রতিরক্ষা রাডার সক্রিয় করেছে। যা দক্ষিণ এশিয়ার তড়িৎ-চৌম্বকীয় যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফলে, যুদ্ধক্ষেত্রে টিকে থাকা জন্য দেশটি প্ল্যাটফর্মের সংখ্যার চেয়ে সেন্সরের আধিপত্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।
চীনাস্যাটেলাইট ডেটা লিঙ্কের সাথে উভয় সিস্টেমের একীকরণ এই রাডারগুলোকে বিচ্ছিন্ন নজরদারি সরঞ্জাম থেকে একটি নেটওয়ার্ক-কেন্দ্রিক কিল চেইনের নোডে রূপান্তরিত করে, যা প্রতিক্রিয়ার সময়সীমা মিনিট থেকে সেকেন্ডে কমিয়ে আনে। এতে ইলেকট্রনিক যুদ্ধে বিঘ্ন ঘটলেও লড়াই করার জন্য পাকিস্তানের সক্ষমতা জোরদার হবে।
দেশীয় রাডার উৎপাদনের সাথে চীন-সমর্থিত মহাকাশ-সক্ষম কমান্ড আর্কিটেকচারকে একত্রিত করে ইসলামাবাদ এই ইঙ্গিত দিচ্ছে যে, স্টিলথ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ব্যাপক আক্রমণের বিরুদ্ধে ভবিষ্যতের প্রতিরোধ প্রচলিত শক্তি-বনাম-শক্তি ক্ষয়ের পরিবর্তে স্থিতিস্থাপক সেন্সর সংমিশ্রণের উপর নির্ভর করবে।
পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষকরা এই অগ্রগতিকে কৌশলগত স্বায়ত্তশাসনের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তবে পাকিস্তান বিমান বাহিনী বা ডিজিআইএসপিআর-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রকাশ্য বিবৃতি না থাকায়, প্রযুক্তিগত দাবিগুলোকে চূড়ান্ত নিশ্চিতকরণের পরিবর্তে পরিমিত সতর্কতার সাথে বিবেচনা করা উচিত।
করাচিতে অনুষ্ঠিত আইডিয়াস ২০২৪ প্রতিরক্ষা প্রদর্শনীতে এএম-৩৫০এস রাডারটি পাকিস্তানের এই শ্রেণীর প্রথম দেশীয় দূরপাল্লার রাডার হিসেবে প্রকাশ্যে উন্মোচন করা হয়েছিল। রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিকমিউনিকেশনস কর্পোরেশন এবং ব্লু সার্জ যৌথভাবে এটি তৈরি করেছে।
একইভাবে তাৎপর্যপূর্ণ হলো, মাচান বা জি- আরডি নামে পরিচিত মাচান রাডার, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস ইকোসিস্টেমের অধীনে পাকিস্তানের প্রথম দেশীয়ভাবে তৈরি ৩ডি অ্যাক্টিভ ফেজড অ্যারে এয়ার ডিফেন্স রাডার হিসেবে আত্মপ্রকাশ করেছে। যা ভ্রাম্যমাণ কৌশলগত প্রতিরক্ষা এবং নিম্ন-উচ্চতায় হুমকি প্রতিরোধের জন্য ডিজাইন করা হয়েছে।
এই ব্যবস্থাগুলো একত্রে গভীর-এলাকার নজরদারির সাথে ভ্রাম্যমাণ টার্মিনাল সুরক্ষাকে একত্রিত করে পাকিস্তানের স্তরভিত্তিক বিমান প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করেছে। এর চীন-সংযুক্ত স্যাটেলাইট ইন্টিগ্রেশন আধুনিক বিমান যুদ্ধের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ-স্পেকট্রাম অপারেশনের বিরুদ্ধে কৌশলগত স্থিতিস্থাপকতা যোগ করেছে।
ডিফেন্স সিকিউরিটি এশিয়া থেকে অনুবাদ