“বাংলাদেশ ফার্স্ট” নীতির ভিত্তিতে পরিচালিত ‘আমার নিউজ’ একটি প্রিমিয়ার অনলাইন নিউজ পোর্টাল যা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বাইরের অঞ্চলের খবর, মতামত এবং বিশ্লেষণ প্রকাশ করে। এটি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট এবং চিন্তাবিদদের সংবাদ বিশ্লেষণ, পর্যবেক্ষণমূলক প্রতিবেদন, চিন্তাশীল ফিচার ও কলাম তুলে ধরে।
কৌশলগত গুরুত্বের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতি রয়েছে পরাশক্তিগুলোর তীক্ষ্ণ নজর। প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব অনেক সমস্যার উৎস। দ্বন্দ্বের পরিবর্তে সমঝোতার পথ খুঁজে পেতে এবং সহযোগিতাকে উৎসাহিত করছে ‘আমার নিউজ’।
পোর্টালটি উচ্চ মানের সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য নিবেদিত। এটি সত্যের প্রতি অনুগত ও অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পাঠকরাই এর শক্তি এবং এটি তাদেরকে সেরা জিনিসটি দিতে চায়। এর চেয়ে কম পাঠকরা গ্রহণ করবে বলে আমরা আশা করি না।
প্রকাশিত সব রিপোর্ট বা কলাম পোর্টালের নিজস্ব মতামত নাও হতে পারে তবে পরস্পরবিরোধী মতামত এবং দৃষ্টিভঙ্গি একই পৃষ্ঠায় থাকায় পাঠকরা প্রতিটি দৃষ্টিকোণ থেকে সত্যকে জানতে পারেন।