মরণপণ সীমান্ত সংঘাতের পর পাকিস্তান ও ভারতের নতুন ক্ষেপনাস্ত্র প্রতিযোগিতা শুরু
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। তারা উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাসিলের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। পর্যবেক্ষকরা বলছেন, এই প্রবণতা দক্ষিণ এশিয়ায় ভবিষ্যৎ যুদ্ধের রূপকে নতুন করে সংজ্ঞায়িত করবে।
মে মাসে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী প্রচণ্ড যুদ্ধের পর থেকে এই প্রবণতা চোখে পড়ার মতো।
চলতি মাসের শুরুতে ভারত ঘোষণা করে যে তারা নতুন প্রতিরক্ষা প্যাকেজের অংশ হিসাবে ৮.৭ বিলিয়ন মার্কিন ডলারে আরো ১১০টি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করবে।
ভারত সরকার আরো জানিয়েছে, তারা স্বদেশী স্মার্ট অ্যান্টি-এয়ারফিল্ড উইপন (এসএএডব্লিউ) আপগ্রেড করছে। এতে সমন্বিত এডভান্সড গাইডেন্স সিস্টেম যুক্ত করা হচ্ছে যেন ক্ষেপনাস্ত্রটি একই সঙ্গে রাশিয়ান সুখোই এসইউ-৩০এমকেআই ও ফরাসি রাফালে জঙ্গিবিমানে ব্যবহার করা যায়। আপগ্রেডেড এসএএডব্লিউ’র পাল্লা হবে প্রায় ২০০ কিলোমিটার।
এদিকে, ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তান তার স্বাধীনতা দিবসে নতুন ‘আর্মি রকেট ফোর্স’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, নতুন ইউনিটটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে এবং সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বাড়াবে।
সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো আব্দুল বাসিত ঘটনাগুলোকেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার সূচনা হিসেবে বর্ণনা করেছেন।
বাসিত বলেন, সাম্প্রতিক সংক্ষিপ্ত যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর পারফরমেন্স নয়াদিল্লির কল্পনাকে ছাড়িয়ে গেছে। ফলে ভারত তাদের বিমান শক্তি বাড়ানোর বদলে ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকেছে।
তিনি বলেন, ভারত মনে করে যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী অনেক বেশি কার্যকর ছিল। তাই, তারা ব্রহ্মোসে আরও বেশি বিনিয়োগ করছে। পাকিস্তান এখন এই ব্যবধান কমানোর চেষ্টা করছে এবং তারা দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও মনোনিবেশ করতে পারে।
এপ্রিলে কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। দিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে। তবে পাকিস্তান তা অস্বীকার করে।
এর জের ধরে ভারত ৭ মে পাকিস্তানের অভ্যন্তরে কথিত জঙ্গি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পাকিস্তানও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। পাল্টা হামলায় ভারতের ৬টি জঙ্গিবিমান ভূপাতিত হয় বলে পাকিস্তান দাবি করে। যুদ্ধে ভারত রাশিয়ার সাথে যৌথভাবে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। অন্যদিকে, পাকিস্তান চীনের তৈরি পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
দিল্লির মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল অজেয় লেলে বলেন, এই যুদ্ধ ভারতকে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের সাথে ভবিষ্যতের যেকোনো সংঘর্ষে "হয় আপনাকে এমন একটি বিমান প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যা ২০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে অথবা আপনি ব্রহ্মোস ব্যবহার করুন।
তিনি আরও বলেন, পাকিস্তানের জন্য মূল বিষয় ছিল ক্ষেপণাস্ত্রের উপর গুরুত্ব দেয়া। ইসলামাবাদ চীনকে অনুকরণ করছে এবং একটি রকেট ইউনিট প্রতিষ্ঠা করছে।
দিল্লির সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাকেশ শর্মার মতে, ভারতকে এখন অ্যান্টি-অ্যাক্সেস, এরিয়া ডিনাইয়াল এবং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির উপর মনোযোগ দিতে হবে।
তার মতে, এগুলো ছাড়াও ভূমি থেকে আকাশ, আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমিতে নির্ভুল আঘাত হানার জন্য মাল্টি-ম্যাক স্পিড এবং উন্নত রাডারসহ সব ধরণের স্থিতিস্থাপক প্রযুক্তি প্রয়োজন হবে।
শর্মা আরও যোগ করেন যে ভারতের উন্নত নির্ভুল আঘাত হানার প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো ২০০ কিলোমিটার পাল্লার আপগ্রেডেড এসএএডব্লিউ। তিনি একে আকাশ থেকে আকাশে নিপেক্ষপযোগ্য ক্রুজ ক্ষেপনাস্ত্রের ক্ষুদ্র সংস্করণ বলে মনে করেন। এটি দিয়ে ভারতীয় বিমান বাহিনী শত্রুর আকাশসীমা অতিক্রম না করেই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
তবে, শর্মা সতর্ক করে দেন যে পাকিস্তানের প্রস্তাবিত সমন্বিত রকেট ফোর্স – চীনের অনুকরণে তৈরি এবং একে সহায়তা দেবে বেইডু উপগ্রহ সিস্টেম। এটা ভারতের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করবে।
ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫, ৫,৫০০ থেকে ৭,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর। অন্যদিকে, পাকিস্তানের শাহীন-৩ ক্ষেপনাস্ত্রের পাল্লা ২,৭৫০ কিলোমিটার।
দুই দেশের কাছেই স্বল্প-পাল্লার ব্যালিস্টিক এবং কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।
দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের কৌশলগত অধ্যয়ন কর্মসূচির ফেলো অতুল কুমারের মতে, পাকিস্তানের রকেট ফোর্স হলো সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে তাদের অনুভূত দুর্বলতাগুলোর প্রত্যক্ষ প্রতিক্রিয়া।
কুমার বলেন, ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভালোভাবে কাজ করেছে। বেশিরভাগ পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে পাকিস্তান সেনাবাহিনী এই ক্ষমতা বাড়ানোর জন্য বিকল্প খুঁজছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে অনুবাদ
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
চীনের সহায়তায়
পাকিস্তানের ৮টি ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন তৈরির প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছয়টি
কনভেনশনাল সাবমেরিন তৈরির লক্ষ্যে ভারত দীর্ঘদিন ধরে জার্মানির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েও সফল হতে পা...
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...