চীনে থেকে নতুন হাঙর শ্রেণির সাবমেরিন পেল পাকিস্তান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চীন থেকে আরো একটি নতুন সাবমেরিন হাতে পেল পাকিস্তান। হাঙর ক্যাটাগোরির এই সাবমেরিন প্রচলিত ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন। এই ধরনের মোট ৮টি হাঙর ক্লাস সাবমেরিন পাকিস্তানকে দেওয়ার কথা চীনের। এর মধ্যে এটি তৃতীয় সাবমেরিন বলে জানা গেছে।
সাবমেরিনটির নাম দেয়া হয়েছে পিএনএস-ম্যাংরো। ১৫ আগস্ট, চীনের উহানে পাকিস্তান নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি হস্তান্তর করা হয়।
এর আগে ১৩ মার্চ মধ্যাঞ্চলীয় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, উহানে ইয়াংজি নদীর তীরে চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন সাবমেরিনটিকে পানিতে ভাসায়।
চীনের থেকে আটটি সাবমেরিন কেনার জন্য চুক্তি করেছে পাকিস্তান । যার মধ্যে শেষ চারটি পাকিস্তানের বন্দর নগরীতে করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নির্মাণ করা হবে। এই হাঙর শ্রেণির সাবমেরিনকে চীনের ০৩৯এ সাবমেরিনের 'রফতানি সংস্করণ' হিসাবে বিবেচিত হয়। এ ধরনের সাবমেরিনে ৩৮ জন ক্রুসহ বিশেষ বাহিনীর সেনাদের জন্য আটটি জায়গা রয়েছে। সাবমেরিনটি টর্পেডো এবং অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র দিয়ে তা সজ্জিত।
এদিকে, তৃতীয় হাঙর সাবমেরিন হাতে পাওয়ায় আরব সাগরে পাকিস্তানের সামরিক শক্তি আগের তুলনায় বেড়েছে। এতে প্রতিবেশী ভারতের উদ্বেগ বাড়বে বলে অনেকে মনে করছেন।
সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল ওয়াইস আহমেদ বিলগ্রামি জোর দিয়ে বলেন, অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর দিয়ে সজ্জিত হাঙর শ্রেণির সাবমেরিনগুলো এই অঞ্চলে সামুদ্রিক শৃঙ্খলার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেভালনিউজডটকম
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...