[caption id="attachment_3056" align="aligncenter" width="749"] ২৬ মার্চ ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত[/caption]
বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উদ্যাপন করছে দেশটির জনগণ।
জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন— তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত হচ্ছে এই কুচকাওয়াজ।
২০০৮ সালের পর অর্থাৎ, ১৮ বছর পরে এবার ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হলো এই প্রদর্শনী।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনে এ আয়োজন থাকত।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকে প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়, মঙ্গলবার ‘চূড়ান্ত রিহার্সেলের’ মাধ্যমে তার প্রস্তুতি সম্পন্ন করা হয়।
তেজগাঁ পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এ আয়োজন উপভোগ করছেন হাজারো মানুষ।
দীর্ঘদিন ধরে
চলে আসা লিপুলেখ সীমান্ত বিরোধ এবং ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিকদের নিয়োগের বিষয়টি
সোমবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
মধ্যকার আলোচনায় স...
নেপালের
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর দুই
দেশের সম্পর্ক নতুন করে গড়ে
তোলার সম্ভাবনা তৈরি করেছে। দেশটির
নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের
নেতাদের ...
ভারতের
মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলীয়
রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার দিয়ে মুসলিম স্থাপনা
ও এই সম্প্রদায়ের বাড়িরঘর
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র...
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...