ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিরা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক শিবিরে রাখতে হবে। সে জন্য রাজ্যে রাজ্যে আটক বা বন্দিশিবির, ইংরেজিতে যা ‘ডিটেনশন ক্যাম্প’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ পাঠিয়েছে।
সংসদের গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন পাস হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে সেই আইন বলবৎ হয়েছে। তাতেই বলা হয়েছে, যথাযথ নথি ছাড়া প্রবেশের সময় অথবা ভিসা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অবৈধভাবে থেকে যাওয়া কেউ ধরা পড়লে তাঁকে নিজের দেশে ফেরত পাঠানো পর্যন্ত আটককেন্দ্রে বন্দী থাকতে হবে। সংবাদ সংস্থা পিটিআই এই খবর দিয়েছে।
এই সঙ্গে কেন্দ্রীয় সরকার আরও এক সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই নির্দেশে বলা হয়েছে, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, খ্রিষ্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি নাগরিকদের যাঁরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, বৈধ নথি না থাকলেও তাঁরা ভারতে বসবাস করতে পারবেন। তাঁদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। কাউকে আটক করা হবে না, তাড়িয়েও দেওয়া হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির অর্থ বিশেষ করে বাংলাদেশ থেকে চলে আসা অমুসলিম যাঁরা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা মেঘালয়ে চলে এসেছেন, বৈধ নথি বা কাগজপত্র না থাকলেও তাঁদের থাকতে দেওয়া হবে। পরবর্তী সময় তাঁদের নাগরিকত্ব পেতে অসুবিধা হবে না। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থীর সংখ্যা নগণ্য। সবচেয়ে বেশি শরণার্থী বাংলাদেশের নাগরিক।
এই নির্দেশ নাগরিকত্ব সংশোধন আইনেরই (সিএএ) সংশোধন ধরে নেওয়া যায়। সিএএতে ওই তিন প্রতিবেশী দেশের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনে তাঁদের ভারতে আসার সময়সীমা নির্ধারিত ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর।
সরকারের নতুন নির্দেশে সেই সময় সীমা ১০ বছর বাড়িয়ে জানানো হলো ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আসা ওই তিন দেশের অমুসলিম নাগরিকেরা বৈধ নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, এবার থেকে বিদেশিরা ভারতের ভিসার জন্য আবেদন করলে কিংবা যাঁরা ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড পেতে নাম নিবন্ধন করলে, তাঁদের বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে।
অনুপ্রবেশকারী ব্যক্তিদের আটককেন্দ্রে রাখার যুক্তি হিসেবে বলা হয়েছে, এতে তাঁদের গতিবিধির ওপরে নজর রাখা সহজ হবে।
প্রথম আলো থেকে
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...