মিয়ানমারে জান্তার কারাগারে আটক হৃদরোগে আক্রান্ত ৮০ বছর বয়সী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। তার ছেলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।
যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে কিম অ্যারিস বলেন, আমার মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর শুনে আমি গভীর উদ্বেগের মধ্যে আছি।
তিনি বলেন, সু চি দীর্ঘদিন ধরে হৃদরোগের জটিলতায় ভুগছেন। কারাগারে তার স্বাস্থ্য দিনে দিনে আরো খারাপ হয়েছে। তিনি কারাগারের বাইরে থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে চেয়েছেন।
তবে, এই আবেদন মঞ্জুর করা হয়েছে কিনা তা জানার কোনও উপায় নেই বলে অ্যারিস উল্লেখ করেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে নোবেল শান্তি বিজয়ী সু চি’কে নির্জন কারাগারে আটক রাখা হয়েছে।
একটি ফেসবুক ভিডিওতে, কিম জান্তার আচরণকে “নিষ্ঠুর, প্রাণঘাতী ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেন এবং বলেন, “তাকে মুক্তি দিতে হবে।”
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ উদ্বেগ প্রকাশ করে বলেন, অং সান সু চিকে মুক্তি দেওয়ার এখনই উপযুক্ত সময়। বিলম্ব না করে তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়াও একটি নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা।
এই নোবেলজয়ী ১৯৮৯ সাল থেকে চতুর্থবারের মতো সামরিক শাসনব্যবস্থায় আটক রয়েছেন।
সম্প্রতি, জান্তা তাকে দুর্নীতির মিথ্যা অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে এবং এরপর থেকে তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।
তার দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসি’র (এনএলডি) বেশ কয়েকজন নির্বাচিত নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কেউ কেউ জান্তা হেফাজতে মারা গেছেন অথবা মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে গুরুতর অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে।
অভ্যুত্থানের পর থেকে প্রায় ২৯,৬২৮ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)-এর হিসাব অনুযায়ী, শাসকগোষ্ঠী এ পর্যন্ত ৭,১৮২ জনকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ৮৯০ জন শিশু এবং ১,৮০৬ জন নারী।
দ্য ইরাবতী
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...