ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক দিল্লি ডিসাইড করবে না: পররাষ্ট্র উপদেষ্টা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মতে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশ নেয় না। তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটি নিশ্চয় ভারত সিদ্ধান্ত নেবে না।
সোমবার (৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন অভিমত দেন পররাষ্ট্র উপদেষ্টা।
প্রায় তিন দশক পর ২৩ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে ভারতের উদ্বেগ আছে। এ বিষয়টিকে আমলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটি আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটি নিশ্চয়ই ভারত ডিসাইড (সিদ্ধান্ত) করবে না।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থের প্রশ্ন রয়েছে ও ব্যবসা-বাণিজ্য সব মিলিয়ে সম্পর্কের সবকিছুই আলোচনার টেবিলে থাকবে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না। আবার ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখব না, এমন যে সিদ্ধান্তটি ছিল, সেটি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। অন্য দশটি দেশের সঙ্গে যে রকম সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও সে সম্পর্ক থাকবে বাংলাদেশের।
১৯৭১–এর জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া ও পাওনা (অবিভক্ত পাকিস্তানে ব্যাংক হিসাবে থাকা গচ্ছিত টাকা ও ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিদেশিদের পাঠানো ২০০ মিলিয়ন ডলার) ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে। যেটি ৫০ বছরে পারা যায়নি, সেটি ৬ মাসে পারা যাবে, এমন কোনো কথা নেই। বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক করবে। একটি ইস্যু আরেকটি ইস্যুকে আটকে রাখবে, সেটি আমরা চাই না।’
ইসহাক দারের ঢাকা সফরে বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিদেশীয় উদ্যোগের বিষয়ে আলোচনা হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা-বেইজিং-ইসলামাবাদের মধ্যে কোনো জোট হয়নি। একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা অনানুষ্ঠানিক। কিছুদিন পর আরেকটি বৈঠক হতে পারবে না, বিষয়টি এমন নয়। বাংলাদেশ চায় এতে সদস্যসংখ্যা বাড়ুক, আরও দু-একটা দেশ আসুক।
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...