ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, ‘বাঙালিদের ওপর যদি অত্যাচার–অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজ বাসভবন প্রতীচীতে ফিরে এসে গণমাধ্যম কর্মীদের সামনে এ কথা বলেন।
পশ্চিমবঙ্গজুড়ে যখন বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা হেনস্তা হচ্ছেন, তখন সরব হয়ে এ কথা বলেছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ’হেনস্তার শিকার সে বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মাড়োয়ারি হোন, আমাদের আপত্তি করার কারণ থাকবে।’
অমর্ত্য সেন বলেন, ‘আমাদের সব মানুষকে সন্মান দেওয়া উচিত। ভারতীয় নাগরিকদের অধিকার রয়েছে দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে বসবাস করার। যেটা আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে। সংবিধানে আরও বলা আছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের ওপরই সেই অধিকার আছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।’
বাংলা ভাষার ওপর হেনস্তার অভিযোগের প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, ‘বাংলা খুবই গুরুত্বপূর্ণ ভাষা। চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হলো, তার মূল্য স্বীকার করতেই হবে। আর এই ভাষার মধ্যে তো নানা কাব্য লেখা হলো। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের কথা তো আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা আছে। এগুলোর মূল্য দিতেই হবে।’
দীর্ঘদিন ধরে
চলে আসা লিপুলেখ সীমান্ত বিরোধ এবং ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিকদের নিয়োগের বিষয়টি
সোমবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
মধ্যকার আলোচনায় স...
নেপালের
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর দুই
দেশের সম্পর্ক নতুন করে গড়ে
তোলার সম্ভাবনা তৈরি করেছে। দেশটির
নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের
নেতাদের ...
ভারতের
মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলীয়
রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার দিয়ে মুসলিম স্থাপনা
ও এই সম্প্রদায়ের বাড়িরঘর
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র...
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...