ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলোচনায় বসছেন সৌদি, তুরস্ক ও মিশরে কূটনীতিকরা

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলোচনায় বসছেন সৌদি, তুরস্ক ও মিশরে কূটনীতিকরা
ছবি: প্রতীকী

মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের প্রচেষ্টায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ (২৯ মার্চ) আলোচনায় বসছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরে কূটনীতিকরা।

পাকিস্তান ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে, যা উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ, কায়রো এবং আঙ্কারার শীর্ষ কূটনীতিকরা ”আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য” ২৯ ও ৩০ মার্চ পাকিস্তানের রাজধানীতে বৈঠকে বসছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তাদের পাকিস্তানি প্রতিপক্ষ জনাব ইসহাক দার তাদের স্বাগত জানাবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ  শরিফের সঙ্গেও তাদের বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

মিশরও এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রস্তুতির অংশ হিসেবে জনাব শরিফ বলেন, “শনিবার (২৮ মার্চ) সকালে আমার ভাই, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আমার এক ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে বিস্তারিত আলাপ হয়েছে।”

তিনি এক্স-এ লিখেন, “ আমি পাকিস্তানের পক্ষ থেকে সাম্প্রতিক বেসামরিক অবকাঠামোতে হামলাসহ ইরানের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানাই এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করছি।”

এএফপি