শ্রীলঙ্কা বিমান বাহিনী (এসএলএএফ) তাদের বহরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ১০টি বেল ২০৬ টিএইচ-৫৭ সি রেঞ্জার হেলিকপ্টার যুক্ত করেছে।
২৩ জুন রত্মলানায় এসএলএএফ ঘাঁটিতে হেলিকপ্টারগুলোকে আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যুক্ত করা হয়। কলম্বোর মার্কিন দূতাবাস গত জানুয়ারিতে এই সরবরাহের কথা ঘোষণা করে। অতিরিক্ত প্রতিরক্ষা সামগ্রী (ইডিএ) কর্মসূচির অধীনে ওয়াশিংটন হেলিকপ্টারগুলো বিনামূল্যে কলম্বোকে সরবরাহ করে।
হেলিকপ্টারগুলো আগে মার্কিন নৌবাহিনী পাইলট প্রশিক্ষণ এবং অন্যান্য জরুরি মিশনের জন্য ব্যবহার করত।
মার্কিন দুতাবাস জানিয়েছে, সি রেঞ্জার হেলিকপ্টারগুলো মিশন-প্রস্তুত প্ল্যাটফর্ম হিসেবে সরবরাহ করা হয়েছে, যেগুলো ২০২৫ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে সক্রিয় ছিল।
এসএলএএফ জানায়, এই অধিগ্রহণ তাদের রোটারি-উইং পাইলট প্রশিক্ষণ কর্মসূচিকে উন্নত করবে এবং অপারেশনাল প্রস্তুতিতে সহায়তা করবে।
দূতাবাস আরও জানিয়েছে যে, এই হেলিকপ্টারগুলো “মানবিক সংকট মোকাবিলা এবং এর সামুদ্রিক এলাকা সুরক্ষিত করার ক্ষেত্রে শ্রীলঙ্কার সক্ষমতা” বৃদ্ধি করবে।
জেনেসের তথ্য অনুযায়ী,
এসএলএএফ দীর্ঘদিন ধরে বেল প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছে এবং বর্তমানে তাদের কাছে ১৯৬৯ সালে কেনা পাঁচটি বেল ২০৬এ হেলিকপ্টার, ২০০০ সালে কেনা দুটি ৪১২ইপি হেলিকপ্টার এবং ১৯৮৪ সালে সংগ্রহ করা পাঁচটি ২১২ হেলিকপ্টার রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে বেশ কয়েকটি রত্মলানায় অবস্থিত এসএলএএফ-এর ৪ নম্বর স্কোয়াড্রনে যুক্ত রয়েছেত আছে।
জেনেস