পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এ ঘোষণা দেয়।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিএলএ। এলাকাটি খনিজসমৃদ্ধ। সেখানে গোয়াদার গভীর সমুদ্রবন্দর ও অন্যান্য প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, গত মার্চে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস অপহরণের দায় স্বীকার করেছে বিএলএ। ওই ঘটনায় ৩১ জন বেসামরিক মানুষ ও নিরাপত্তাকর্মী নিহত হন এবং ট্রেনের ৩০০ জনের বেশি যাত্রীকে জিম্মি করা হয়।
যুক্তরাষ্ট্র বিএলএকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করায় গোষ্ঠীটি আর্থিক সহায়তা ও অন্যান্য সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বে।
আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ভূখণ্ড থেকে বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে চায় বিএলএ। ২০০০ সালের মধ্যভাগে গোষ্ঠীটির যাত্রা শুরু হয়। বেলুচিস্তানে কয়েক বছর ধরে একের পর এক হামলা চালিয়ে আসছেন বিএলএর সদস্যরা।
রয়টার্স
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে, বাহিনীটির আধুনিকীকরণে ১০ হাজার জনবল নিয়োগের...
বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত এই স্টেশনের পরীক্ষামূলক কা...
শ্রীলংকার রাজধানী কলম্বোর বিমানবন্দরে রোববার (২৬ এপ্রিল) ২২ জন ভিক্ষুকে ১১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এরা থাইল্যান্ড থেকে দেশে ফিরছিল...
বেইজিং-এ ভুটান ও চীনের বিশেষজ্ঞ দল তাদের সীমান্ত সমস্যা নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এটি ছিল...
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার প্রস্তাব নিয়ে বৈঠক করতে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পর...
বৈশ্বিক এসডিজি অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্...
মিয়ানমারের সেনা-সমর্থিত সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে শান্তি আলোচনা বসার আমন্ত্রণ জানিয়েছে। তবে সরকারের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্...
আনোয়ার হোসেইন মঞ্জু: ‘পানিপাত’ শব্দটিকে যতবার শুধরে দেই, বই ছাপা হওয়ার পর দেখি ‘পানিপথ’ দাঁতমুখ খিঁচিয়ে আমাকে হুমকি দিচ্ছে। প্রুফরিডার ভাইদের কতবার বল...
ভারতে চলমান সরকারী সফরকালে নেপাল সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল অশোক রাজ সিগডেল আজ তার ভারতীয় প্রতিপক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স...
ভারতের ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। আজ র...
বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি "ধরের বাড়ি" নামে পরিচিত। এই জ...
এ বছর অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি...
২০১১ সালে আরব বসন্তে সিরিয়ায় শান্তিপূর্ণ বিপ্লব সূচিত হয়। সেসময় সিরিয়ার নয়নের মণি উন্নয়নের রূপকার বাশার আল আসাদ সিরিয়ার স্বাধীনতার বন্ধু রাশিয়ার সহযোগ...
ভারতের ওডিশা রাজ্যের আবুল কালাম দ্বীপে গতকাল শনিবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়ছবি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) ভিডিও থ...
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে তদন...