রাশিয়া বলেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তিতে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যেকোনো সম্ভাবনা নাকচ করে দেওয়ার একদিন পর মস্কো এই মন্তব্য করে। এএফপি
সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, আমাদের সম্ভাব্য চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো অনুমতি দেওয়া হবে না!
ট্রাম্পের ওই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রত্যেক দেশের শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের অধিকার আছে। এই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারির আওতায়ই হতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, প্রত্যেক দেশেরই এই অধিকার থাকা উচিত।’
ইউরেনিয়াম সমৃদ্ধকরণই ছিল এপ্রিল থেকে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার মূল বিতর্কের বিষয়, যার লক্ষ্য ছিল ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিত্যক্ত করা চুক্তির স্থলাভিষিক্ত একটি নতুন চুক্তি প্রণয়ন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে।
পেসকভ আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে শান্তিপূর্ণ আলোচনার প্রতি মস্কো সমর্থন জানায়।
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিলের বিতর্কিত সিদ্ধান্তের বৈধতা নিয়ে আজ বুধবার দেশটির সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। ঐতিহাস...
জাপান প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য তামাক ও কর্পোরেট কর বাড়িয়েছে। ২০২৭ সাল থেকে আয়করও বাড়ানো হবে, কারণ সরকারের অনুমান অনুযায়ী এই কর বৃদ্ধির ফলে ব...
রাশিয়ার সামরিক বিমান ‘আন-২৬’ বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য রয়েছে বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্র...
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রু...
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর ...
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করলে ইরানকে সামরিকভাবে নজিরবিহীন পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এলোমেলো মন্তব্য’ না করে সরাসরি কথা বলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্র...
মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন...
আনোয়ার হোসেইন মঞ্জু: ‘পানিপাত’ শব্দটিকে যতবার শুধরে দেই, বই ছাপা হওয়ার পর দেখি ‘পানিপথ’ দাঁতমুখ খিঁচিয়ে আমাকে হুমকি দিচ্ছে। প্রুফরিডার ভাইদের কতবার বল...
ভারতে চলমান সরকারী সফরকালে নেপাল সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল অশোক রাজ সিগডেল আজ তার ভারতীয় প্রতিপক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স...
ভারতের ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। আজ র...
বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি "ধরের বাড়ি" নামে পরিচিত। এই জ...
এ বছর অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি...
২০১১ সালে আরব বসন্তে সিরিয়ায় শান্তিপূর্ণ বিপ্লব সূচিত হয়। সেসময় সিরিয়ার নয়নের মণি উন্নয়নের রূপকার বাশার আল আসাদ সিরিয়ার স্বাধীনতার বন্ধু রাশিয়ার সহযোগ...
ভারতের ওডিশা রাজ্যের আবুল কালাম দ্বীপে গতকাল শনিবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়ছবি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) ভিডিও থ...
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে তদন...