ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের প্রথম মেয়র মুসলিম হিসেবে নির্বাচিত হয়ে জোহরান মামদানি ধন্যবাদ জানালেন তাঁর স্ত্রী ও মা–বাবাকে।
নির্বাচনে জয়ী ঘোষণার পর আবেগঘন এক ভাষণে জোহরান তাঁর মা-বাবা ও স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন।
জোহরান মা-বাবাকে উদ্দেশ করে বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’
স্ত্রী রামাকে উদ্দেশ করে জোহরান বলেন, ‘এই মুহূর্তে ও জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে পেতে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।’
ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক নগরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে জোহরান শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন।
একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী কোনো অভিবাসী প্রথম নিউইয়র্কের মেয়র হলেন। শুধু তাই নয়, এক শতাব্দীর মধ্যে জোহরান হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র।
বিবিসি
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জাতিসংঘের কোনো অনুমোদন তো দূরের কথা, কোনো পূর্বঘোষণাও ছিল না। ওই হামলায় ইরানকে...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অর্ধশতক বছর ধরে একটি অভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর তা হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে হয় নিজেদের প্রভাববলয়ে নিয়ে আসা; অথবা ...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বেশ জোর দিয়েই বলছে, দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের সামরিক বাহিনীর রয়েছে। তবে ইসর...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি ও ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান মোহাম্মদ পাকপুরসহ দেশটির নেতৃত্বে থাকা...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর দেশটি এসে পৌঁছেছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। ইসলামি প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহ...
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার মহাঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আমূল পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের পতন...
বহু বছর ধরে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সম্পর্ক পরিচালনা করেছে চাপ প্রয়োগের মাধ্যমে। একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপসাগরে নৌবাহিনীর উপস্থিতি বাড়া...
শত অনিশ্চয়তা ও প্রতিকূলতা কাটিয়ে বহুল প্রত্যাশিত ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। ভোটের হারও মোটামুটি ভালো ছিল। তবে ভো...
আনোয়ার হোসেইন মঞ্জু: ‘পানিপাত’ শব্দটিকে যতবার শুধরে দেই, বই ছাপা হওয়ার পর দেখি ‘পানিপথ’ দাঁতমুখ খিঁচিয়ে আমাকে হুমকি দিচ্ছে। প্রুফরিডার ভাইদের কতবার বল...
ভারতে চলমান সরকারী সফরকালে নেপাল সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল অশোক রাজ সিগডেল আজ তার ভারতীয় প্রতিপক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স...
ভারতের ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। আজ র...
বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি "ধরের বাড়ি" নামে পরিচিত। এই জ...
এ বছর অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি...
২০১১ সালে আরব বসন্তে সিরিয়ায় শান্তিপূর্ণ বিপ্লব সূচিত হয়। সেসময় সিরিয়ার নয়নের মণি উন্নয়নের রূপকার বাশার আল আসাদ সিরিয়ার স্বাধীনতার বন্ধু রাশিয়ার সহযোগ...
ভারতের ওডিশা রাজ্যের আবুল কালাম দ্বীপে গতকাল শনিবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়ছবি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) ভিডিও থ...
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে তদন...