চীনের একটি বিমানবাহী রণতরী জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে টোকিও। এরপর তারা ওই এলাকা থেকে বেরিয়ে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালায়। এএফপি
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার ‘লিয়াওনিং’ নামের বিমানবাহী রণতরীর সঙ্গে ছিল দু’টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ও একটি রসদবাহী জাহাজ। রণতরীটি জাপানের সর্বাপেক্ষা পূর্বের দ্বীপ মিনামিতোরির দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে।
জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এই প্রথম কোনো চীনা রণতরী জাপানের ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশ করল।
তিনি আরো জানান, চীনের এমন তৎপরতাকে নিজেদের দূরপাল্লার সামরিক সক্ষমতা বাড়ানোর কৌশল বলেই দেখছে জাপান।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন এ নিয়ে চীনকে ‘উপযুক্ত বার্তা’ দেওয়া হয়েছে। তবে তা আনুষ্ঠানিক প্রতিবাদ কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং ও এর সঙ্গে থাকা জাহাজগুলো দেশটির অর্থনৈতিক জলসীমা (ইইজেড) থেকে বের হয়ে যাওয়ার পর, রোববার সেখানেই যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে উড্ডয়ন ও অবতরণের মহড়া চালায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান ওই এলাকায় নিজেদের যুদ্ধজাহাজ ‘হাগুরো’ মোতায়েন করেছে।
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করলে ইরানকে সামরিকভাবে নজিরবিহীন পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এলোমেলো মন্তব্য’ না করে সরাসরি কথা বলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্র...
মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন...
ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ। এক ফোনালাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সা...
যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ত...
মোহামেদ হামদান দাগালো, ‘হেমেদতি’ নামেই পরিচিত। সুদানের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন তিনি। তাঁর আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সে...
থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে আন্তসীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। থাই সেনাবাহিনী সোমবার (৮ ডিসেম্বর) বলেছে, সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে এক থাই সেনাস...
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর ‘ব্যাপক ও পদ্ধতিগত’ শোষণ, প্রতারণা এবং বাড়তে থাকা ঋণ-দাসত্ব (ডেট বন্ডেজ) চলছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এ কথ...
আনোয়ার হোসেইন মঞ্জু: ‘পানিপাত’ শব্দটিকে যতবার শুধরে দেই, বই ছাপা হওয়ার পর দেখি ‘পানিপথ’ দাঁতমুখ খিঁচিয়ে আমাকে হুমকি দিচ্ছে। প্রুফরিডার ভাইদের কতবার বল...
ভারতে চলমান সরকারী সফরকালে নেপাল সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল অশোক রাজ সিগডেল আজ তার ভারতীয় প্রতিপক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স...
ভারতের ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার। আজ র...
বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই বাড়িটি "ধরের বাড়ি" নামে পরিচিত। এই জ...
এ বছর অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি...
২০১১ সালে আরব বসন্তে সিরিয়ায় শান্তিপূর্ণ বিপ্লব সূচিত হয়। সেসময় সিরিয়ার নয়নের মণি উন্নয়নের রূপকার বাশার আল আসাদ সিরিয়ার স্বাধীনতার বন্ধু রাশিয়ার সহযোগ...
ভারতের ওডিশা রাজ্যের আবুল কালাম দ্বীপে গতকাল শনিবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়ছবি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) ভিডিও থ...
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে তদন...