শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভোক্তা ও খাদ্য বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে মোদী সরকার।
প্রশ্নপত্র
ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল।
মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই
কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, আগামী সোমবার সংসদে পেশ হবে সেটি।
জানা গেছে,
সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’
বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সংশোধনী এই বিলটি পেশের পরই সংসদে
আলোচনার জন্য সদস্যদের আহ্বান করবেন মন্ত্রী। এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের
ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে
এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে
দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা
হতে পারে।
নিট কেলেঙ্কারির
প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্রের ইস্তফা। শুধু দিল্লি
নয়, গোটা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। কেন্দ্রের সঙ্গে দু’দফা
বৈঠকেও একই দাবি জানিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার তৃতীয় দফার বৈঠকের
আগেই আচমকা ইস্তফা দেন ধর্মেন্দ্র। তার পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা
এবং জিতেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে সিজেপি জানায়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই যন্তর মন্তর থেকে ধর্না
তুলে নিচ্ছে।
অন্য দিকে,
ধর্মেন্দ্রের ইস্তফার পর তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে জল্পনা শুরু
হয়েছিল। তবে শনিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, আপাতত শিক্ষা মন্ত্রকের
দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ জোশীকে। বর্তমানে কেন্দ্রের খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের
দায়িত্ব সামলান তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রহ্লাদকেই শিক্ষামন্ত্রী করা হল।
আনন্দবাজার
ডট কম