ভারতের বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুপ্রবেশকারী ইস্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন’-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
ওয়াইসি বলেন,মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে। কিন্তু বাস্তবতা হলো বিহার বা সীমাঞ্চলে কোনও বাংলাদেশি নেই। বরং আপনার বাংলাদেশি বোন দিল্লিতে রয়েছেন — আগে তাকেই বাংলাদেশে ফেরত পাঠান। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে মোদীর কথার জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মোদী তার ভাষণে বলেন, রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে কংগ্রেস ও আরজেডি। তিনি দাবি করেন, এ ধরনের অবৈধ অভিবাসন বিহারে জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করছে এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
ওয়াইসির এই মন্তব্যে পরোক্ষভাবে ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ২০২৪ সালে ছাত্র আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া চলাকালীন বিজেপি দাবি করে, বাংলাদেশ, নেপাল ও মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলেছে। মোদী বলেন, এরা দেশের জনসংখ্যা কাঠামো এবং নারীদের নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরো বলেন, “যারা অনুপ্রবেশকারীদের পক্ষে স্লোগান দিচ্ছে, তারা দেশের নিরাপত্তা নিয়ে খেলছে। এনডিএ সরকার প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেবে।”
ওয়াইসির কটাক্ষ এবং মোদীর কড়া বক্তব্য — উভয়ই নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এনডিটিভি
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
২০২৬
সালের ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও
ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের একটি ফ্যাক্ট–ফাইন্ডিং
মিশন বা তথ্য অনুসন্ধানী
দল এ কথা জানিয়েছে।
এ–সংক্রান্ত জাতিসং...
ইরানের বিরুদ্ধে
ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের
ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার (১৪ সেপ্টেম্বর)
প্রকাশিত...
নৌপথে
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ লৌহিত সাগরের বাব আল-মানদেব
প্রণালি দখল করে নিয়েছেন
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা।ইয়েমেনের
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
বার্ত...
আগামী
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে
যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার
করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...