হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন মুখোমুখি, ক্ষমতার মসৃণ হস্তান্তর নিয়ে আলোচনা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আমার নিউজ ডেস্ক:
বুধবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের কাছে পরাস্ত হয়েই হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। এ বার বাইডেনের ডেপুটি কমলা হ্যারিসকে পরাস্ত করে ফের আমেরিকার ‘সাদা বাড়ি’তে প্রত্যাবর্তন করতে চলেছেন ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার দু’মাস আগেই বুধবার হোয়াইট হাউসে পা রাখলেন হবু প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউসে প্রবেশ করলেন হবু প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে উভয়ের।
হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পকে বলেছেন, “পুনরায় স্বাগত”। ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়ার মসৃণ ভাবে হবে বলে হবু প্রেসি়ডেন্টকে আশ্বস্ত করেছেন তিনি। এ বারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেনই। তবে তাঁর বয়সের কারণে ডেমোক্র্যাটিক দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে। এমন অবস্থায় মধ্যবর্তী পর্যায়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বছর একাশির বাইডেন। বাইডেনের পরিবর্তে হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে। কিন্তু পরাজিত হন রিপাবলিকান প্রার্থীর কাছে। নিয়ম অনুযায়ী আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ নিতে এখনও দু’মাস বাকি। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নবনির্বাচিত প্রেসিডেন্টকে।
হ্যারিসের পরাজয়ের পর থেকে ডেমোক্র্যাটিক শিবিরের কেউ কেউ তাঁকে স্বল্পকালের জন্য প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব দিয়েছেন। বাইডেন-কমলার ঘনিষ্ঠ একাংশ চাইছেন, বাইডেন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে আগামী দেড় মাস কমলাকে প্রেসিডেন্ট পদে বসান। যদিও বাইডেন বা কমলা কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। অপর দিকে ট্রাম্পও নিজের আগামী প্রশাসনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। কারা কারা থাকবেন ট্রাম্পের প্রশাসনে, তা নিয়ে বিস্তর চর্চাও শুরু হয়েছে। সে ক্ষেত্রে টেসলা কর্তা ইলন মাস্কের নামও উঠে এসেছে। সম্প্রতি ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জ়েলেনস্কি। আমেরিকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ফোনালাপের একটি পর্যায়ে ইলনের সঙ্গেও কথা হয়েছে জ়েলেনস্কির।
রয়টার্স
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...