স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশকারীদের প্রতি মোদির হুঁশিয়ারি
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) লালকেল্লার অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারত সরকারের নতুন অভিযানের কথা ঘোষণা করেছেন। নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
মোদি বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে। অন্য দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছেন, তারা এ দেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছেন। এটা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিনের ভাষণে মোদি অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দেয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই। সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেয়া হচ্ছে। নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে। আমাদের মা-বোনেদের নিশানা করছে। এটা সহ্য করা হবে না।
শুক্রবার প্রধানমন্ত্রী বাংলা বা বাংলাদেশের নাম করেননি। তবে বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাদের ভুল বোঝাচ্ছে। দেশ এটা সহ্য করবে না।
অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। একে জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক বলেছেন তিনি। মোদির কথায়, সীমান্ত এলাকায় জনবিন্যাসে পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এর মাধ্যমে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের সামনে কোনও দেশ মাথা নত করতে পারে না। আমরা কীভাবে করব? আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। অনুপ্রবেশকারীদের রুখে তাদের প্রতি কর্তব্য আমাদের পালন করতে হবে।
অবশ্য কিছুদিন ধরেই অনুপ্রবেশকারীদের নিয়ে ভারত সরকারের তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, অনেককে গ্রেফতার করে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনও শুরু করেছেন। কিছু দিন আগে দিল্লি পুলিশের একটি চিঠিতে পরিযায়ী শ্রমিকদের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়।
এদিকে, পশ্চিমবঙ্গ বিজেপির অভিযোগ, শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা অনুপ্রবেশকারীদের আধার, রেশন কার্ড বানিয়ে তাদের নাগরিক করে দেয়ার যড়যন্ত্রে যুক্ত।
মানবজমিন
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
মিয়ানমারের
ভেতর দিয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক
করিডর (বিসিইসি) আপাতদৃষ্টিতে একটি অবকাঠামোগত ও
বাণিজ্যিক সংযোগ প্রকল্প। কিন্তু গভীরে গেলে এটি শুধু
রাস্তা, রেল, বন্দর, পাইপলাইন
বা শিল্পাঞ্চলের প্রশ্ন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু
একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং
এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা
হিসেবে বিবেচিত হচ্ছে।...
সারা
বিশ্বের পর্যবেক্ষক ও ইতিহাসবিদদের জন্য
ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য তাজমহলের আয়ু বোধ হয়
ফুরিয়ে আসছে। উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট গতকাল সোমবার কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে
অব...
চীনের
সাম্প্রতিক বাংলাদেশ-সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা,
পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের
প্রয়োজনীয়তা সামনে এনেছে।চীনে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সরকারি সফরটি ব...
সূর্যাস্তের
সময়টাই জেলে সবচেয়ে কঠিন।
দিল্লির কুখ্যাত তিহার জেলের হাজার হাজার বন্দীকে যখন তাঁদের সেল
থেকে বের করে অন্ধকার
নামার আগপর্যন্ত স্যাঁতসেঁতে উঠানে থাকতে বাধ্য করা হয়, তখন
থেকেই বন্দী নম্ব...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে একটি বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়। এর মাধ্যমে গত কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতি আবার অশান্ত হয় ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...