সী-ট্রায়াল শেষ করেছে পাকিস্তানের আরেকটি হাঙ্গর-ক্লাস সাবমেরিন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কাশ্মিরে সাম্প্রতিক সংঘাতের পর থেকে প্রতিরক্ষা বিশ্লেষকদের মনোযোগ মূলত দক্ষিণ এশিয়ার আকাশে কেন্দ্রীভূত। এরই মধ্যে চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অন্যান্য কৌশলগত ক্ষেত্রেও সম্প্রসারিত হচ্ছে। যার সবচেয়ে উল্লেখযোগ্য একটি হল পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন বহরের আধুনিকায়ন। দেশটির জন্য চীন আটটি সাবমেরিন নির্মাণ করছে। অতি সম্প্রতি যার একটি সী- ট্রায়াল সম্পন্ন করেছে।
পাকিস্তানের পুরনো আগোস্টা-ক্লাস সাবমেরিন বহর পরিবর্তনের লক্ষ্যে চীনা নৌবাহিনীর টাইপ-০৩৯বি নকশার উপর ভিত্তি করে একটি নতুন শ্রেণীর সাবমেরিন নির্মাণ করা হচ্ছে। পাকিস্তানের জন্য নির্মিত এই সাবমেরিন ‘হাঙ্গর-ক্লাস এ্যাটাক সাবমেরিন’ নামে পরিচিত।
২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই শ্রেণীর আটটি সাবমেরিন যৌথভাবে নির্মাণ করা হচ্ছে। এর চারটি উহান প্রদেশে অবস্থিত ‘উচাং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপ কোম্পানি লিমিটেড’ এবং বাকিগুলো পাকিস্তানের ‘করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’ নির্মাণ করছে।
চীনা প্রতিষ্ঠান ইতিমধ্যে দুটি সাবমেরিনের নির্মাণ শেষ করেছে। পাকিস্তানেও দুটির নির্মাণ কাজ প্রায় শেষের পর্যায়ে।
বিভিন্ন সংবাদমাধ্যম সম্প্রতি উচাং-নির্মিত একটি সাবমেরিনের সী-ট্রায়াল চলার ছবি প্রকাশ করেছে। ছবিতে একে শুয়াংলিউ নৌ-ঘাঁটির কাছে সাগরে চলাচল করতে দেখা গেছে।
টাইপ-০৩৯বি ডিজাইনের উপর ভিত্তি করে নির্মাণ করা হলেও হাঙ্গর-ক্লাস সাবমেরিনগুলো আরো আধুনিক ডিজেল-ইলেকট্রিক এ্যাটাক প্ল্যাটফর্ম। এগুলোকে মূলত রফতানি সংস্করণ। এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ২,৮০০ টন। এটি লম্বায় ৭৬ মিটার এবং এর বিমের দৈর্ঘ্য ৮ দশমিক ৪ মিটার। এই সাবমেরিনে রয়েছে এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (এআইপি) সিস্টেম। এতে ব্যবহৃত প্রযুক্তি তৃতীয়পক্ষের কোন বিধিনিষেধের আওতায় থাকবে না।
এই সাবমেরিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি অজানা সেটা হলো এর আর্মামেন্ট স্যুট। তবে, ধারণা করা হয় যে এতে বিভিন্ন ধরনের টর্পেডো, জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্থলভাগে হামলার উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকবে। এতে বাবর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাবমেরিন-সংস্করণ যুক্ত করা হতে পারে।
সাবমেরিন ছাড়াও চীন পাকিস্তানকে জে-৩৫এ স্টিলথ ফাইটার, কেজে-৫০০ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং এন্ড কন্ট্রোল এয়ারক্রাফ্ট এবং এইচকিউ-১৯ ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে জানা গেছে।
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...