সামরিক অভিযানে মেক্সিকোর শীর্ষ মাদক সন্ত্রাসী এল মেনচো নিহত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা এল মেনচো এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস হলেও তিনি এল মেনচো নামেই পরিচিত। গতকাল রোববার তাঁর সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
মেক্সিকোর মধ্য–পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানে সিজেএনজির আরও চার সদস্য নিহত হয়েছেন। এতে তিন সেনাসদস্যও আহত হন। যুক্তরাষ্ট্রের দেওয়া গোপন তথ্য এই অভিযানে মেক্সিকোকে সহায়তা করেছে।
এ অভিযানকে কেন্দ্র করে তাপালপা রণক্ষেত্রে পরিণত হয়। প্রিয় নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত আটটি রাজ্যে তাণ্ডব শুরু করেন মাদক চক্রটির সদস্যরা। তাঁরা বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, সড়কে অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালান।
সহিংস পরিস্থিতির কারণে জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারির ঘোষণা দেন এবং বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যটিতে গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এল মেনচোর মাথার দাম ঘোষণা করেছিল ১ কোটি ৫০ লাখ ডলার। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, এই নিখুঁত অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে জালিস্কোসহ সীমান্তবর্তী বেশ কয়েকটি রাজ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডউ এল মেনচোকে ‘বিশ্বের অন্যতম নৃশংস মাদক সম্রাট’ অভিহিত করে তাঁর মৃত্যুকে বিশ্বশান্তির জন্য বড় অগ্রগতি বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সাবেক কর্মকর্তা মাইক ভিজিল এটিকে ‘মাদক পাচারের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পার্দো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের অধিকাংশ স্থানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এল মেনচোর মৃত্যু প্রেসিডেন্টের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
৫৯ বছর বয়সী এল মেনচো একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময়ে তিনি অপরাধ জগতে ঢুকে কুখ্যাত মাদক চক্র সিজেএনজি গঠন করেন। তাঁর নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটটি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচারের জন্য দায়ী।
মার্কিন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত জব্দ করা ফেন্টানিলের ৯৬ শতাংশই মেক্সিকো সীমান্ত দিয়ে পাচার করা হয়েছে, যার বড় একটি অংশের কারিগর ছিল এই সিজেএনজি।
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
২০২৬
সালের ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও
ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের একটি ফ্যাক্ট–ফাইন্ডিং
মিশন বা তথ্য অনুসন্ধানী
দল এ কথা জানিয়েছে।
এ–সংক্রান্ত জাতিসং...
ইরানের বিরুদ্ধে
ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের
ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার (১৪ সেপ্টেম্বর)
প্রকাশিত...
নৌপথে
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ লৌহিত সাগরের বাব আল-মানদেব
প্রণালি দখল করে নিয়েছেন
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা।ইয়েমেনের
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
বার্ত...
আগামী
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে
যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার
করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...