সম্পাদকীয়: কলকাতায় পতাকা পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে বাংলাদেশের জাতীয় পতাকা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাটি একটি কাণ্ডজ্ঞানহীন ও উসকানিমূলক আচরণ।
এই ঘটনায় সাম্প্রতিক সময়ে নিরন্তর চাপের মুখে থাকা ভারত-বাংলাদেশের সম্পর্কের আরও অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ধরনের বৈরি আচরণ দুই দেশের বিভাজনে ইন্ধন জোগানো ছাড়া আর কোনো ভূমিকা রাখে না।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় উপহাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ শুরু হয় এবং বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে উপহাইকমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। এতে উপকমিশনের কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে। এ ধরনের আগ্রাসী আচরণ শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আরও অনেক কিছুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে সমাজে অস্থিরতা দেখা দিতে পারে এবং সামগ্রিকভাবে এ অঞ্চলে অস্থিতিশীলতা বাড়তে পারে।
এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি লক্ষণীয়, তা হলো, ভারতের কয়েকজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশ-বিদ্বেষী অনুভূতির সুযোগ নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লোটার প্রচেষ্টা। কতিপয় ভারতীয় রাজনীতিবিদের সাম্প্রতিক উসকানিমূলক প্রচারণা ও উদ্যোগে নয়াদিল্লির নিজস্ব পররাষ্ট্রনীতিকেই অবমাননা করার ঝুঁকি তৈরি হয়েছে এবং এর প্রভাব আরও সুদূর প্রসারী হতে পারে। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে সরব থেকেছে এবং অন্তর্বর্তী সরকারও বারবার এ বিষয়ে তাদের অঙ্গীকারের কথা জানিয়ে এসেছে।
ভারতের একটি স্বার্থান্বেষী মহল খুবই আশঙ্কাজনক একটি বয়ান প্রচার করছে, যা হলো, সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে গ্রেপ্তারের ঘটনাটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার সমতুল্য। এই বয়ান পুরোপুরি ভিত্তিহীন এবং যারা তা প্রচার করছেন, তারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। ভারতের গণমাধ্যমের একটি অংশ চিন্ময়ের গ্রেপ্তারের ভুল ব্যাখ্যা দিয়েছে। এতে আতঙ্ক ও বিভাজনের আগুনে ঘি ঢালা হয়েছে। চট্টগ্রামে বিক্ষোভের সময় এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটিকেও বিকৃত করে এই বয়ানের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে, ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ভুল করে দাবি করে যে মুসলিম আইনজীবী হয়েও চিন্ময় দাসের পক্ষে ওকালতি করার জন্যই তার ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু পরবর্তীতে এই দাবি মিথ্যে প্রমাণিত হয়। তা সত্ত্বেও, একের পর এক মিথ্যা বয়ান ছড়াতে থাকে এবং বাড়তে থাকে অস্থিরতা।
ভারত ও বাংলাদেশের পূর্ব-ইতিহাস বেশ জটিল এবং কালের প্রবাহে প্রতিবেশী এই দুই দেশ অনেক ঘটনার মধ্য দিয়ে গেছে। কিন্তু একইসঙ্গে, দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য পরিমাণে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত রয়েছে। কতিপয় ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন আচরণে এই বৃহত্তর সম্পর্কের অবমাননা হতে দেওয়া চলবে না। এখন সময় এসেছে উভয় সরকারের, বিশেষত, ভারতীয় গণমাধ্যমের এ ধরনের উসকানিমূলক বয়ান প্রকাশের লোভ সম্বরণ করার এবং দুই দেশকে একাত্ম করেছে এমন সব সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করার দিকে নজর দেওয়ার। এ ধরনের উসকানিমূলক ঘটনা সার্বিক পরিস্থিতিকে আরও খারাপ কিছুর দিকে নিয়ে যেতে পারে, যা উভয় দেশের মানুষের জন্যই চরম ক্ষতির কারণ হবে। কোনো অবস্থাতেই তা হতে দেওয়া চলবে না।
আমরা বিশেষ করে ভারতীয় গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি এ ধরনের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করার সময় সাংবাদিকতার মূলনীতিগুলোকে সতর্কতার সঙ্গে অনুসরণ করতে এবং কোনো ঘটনা বা তথ্য অপ্রাসঙ্গিকভাবে উপস্থাপন না করতে। বস্তুত, আমাদের আহ্বান, তারা যেন অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশে বিরত থাকেন।
প্রায় পাঁচ
মাস ধরে চলা যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের অবসানে স্থগিত হয়ে যাওয়া
আলোচনা আবার শুরু করার পথ খুঁজছে পাকিস্তান। দেশটির তিনটি সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগে
নতুন করে এ প্রচেষ্টা শুরু হয়েছে।সূত্রগ...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে যেকোনো ক্ষয়ক্ষতির জন্য
ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছ থেকে জব্দ করা অর্থসম্পদ
থেকে এ ক্ষতি...
ইউক্রেনের সামরিক
বাহিনীর কমান্ডার ইন চিফের (সেনাপ্রধান) পদ থেকে ওলেক্সান্দর সিরস্কিকে সরিয়ে দিয়েছেন
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিখাইলো দ্রাপাতিকে তাঁর স্থলে নিয়োগ দেওয়া
হয়েছে।টানা ছয় দি...
ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মঙ্গলবার (২১ জুলাই) বাহরাইন ও
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে| রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জ...
ইউক্রেনের রাজধানী
কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি ছিল
সবচেয়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি। এতে অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
হামলায় শহরের ...
পশ্চিম
আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে
সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ সেনা নিহত
হয়েছেন। আরও অন্তত ২৪
সেনাকে বন্দী করা হয়েছে বলে
স্থানীয় ও সামরিক সূত্রগুলো
জানিয়েছে।কৌশলগতভাবে
গ...
মধ্যপ্রাচ্যে
যুদ্ধ পুনরায় তীব্র আকার ধারণ করার
পর প্রথমবারের মতো মার্কিন সেনাসদস্য
নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র রোববার (১৯ জুলাই) ইরানের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ বিমান হামলা চালিয়েছে। এর জবাবে কুয়েতে...
ইউক্রেন
যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে
নিজেদের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থাকে
ঢেলে সাজাচ্ছে ইউরোপ। মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা ড্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...