ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বুধবার (২২ অক্টোবর) কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর হেলিপ্যাডের একটি অংশ দেবে যায়। এমন পরিস্থিতিতে হেলিকপ্টারটি দেবে যাওয়া ওই অংশে আটকে পড়ে।
কেরালায় চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে আজ এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন মুর্মু।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি অবতরণের কয়েক মুহূর্তের মধ্যেই হেলিপ্যাডের কিছু অংশ দেবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। তাঁরা নিরাপত্তা নিশ্চিত করতে সরঞ্জাম ছাড়াই হেলিকপ্টারটিকে ধাক্কা দিয়ে হেলিপ্যাডের দেবে যাওয়া অংশ থেকে সরিয়ে নেন।
মুর্মু মঙ্গলবার কেরালা সফর শুরু করেন। এদিন তিনি তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছান। সেখানে রাজ্যের কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ২৪ অক্টোবর সফর শেষ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাষ্ট্রপতি মুর্মুর দাপ্তরিক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কেরালার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন এবং সংখ্যালঘু ও মৎস্য, প্রাণিজ সম্পদ ও দুগ্ধজাত পণ্যবিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিরুবনন্তপুরমে স্বাগত জানান।’
কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তাঁর (মুর্মু) উপস্থিতি রাজ্য ও আমাদের জনগণের জন্য একটি মহাসম্মানের বিষয়।’
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী বুধবার তাঁর শবরীমালা মন্দির পরিদর্শন ও সেখানে আরতি সম্পাদন করার কথা আছে।
টাইমস অব ইন্ডিয়া
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...