রাফাল জেট ভূপাতিত করা নিয়ে মুখ খুললো ফরাসি সেনাবাহিনী
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে খবরের ব্যাপারে প্রথমবারের মতো মুখ খুলেছে ফরাসী সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ফরাসি সশস্ত্র বাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ফিনিক্স টিভির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একজন সেনা মুখপাত্র বলেন, এমন ঘটনা ঘটলে সেটা হবে ২০ বছর আগে যুদ্ধক্ষেত্রে এই বিমান মোতায়েনের পর প্রথম ক্ষতি।
ফিনিক্স টিভির প্রতিবেদনে বলা হয়, রাফাল ভূপাতিত করা নিয়ে ফরাসি সেনাবাহিনীর এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস ফিনিক্স টিভির সংবাদের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এতে ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে বলতে শোনা যায় যে ঘটনার সুনির্দিষ্ট বিবরণ সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অনেক বিবরণ এখনও যাচাই করা হয়নি।
তিনি বলেন, ফ্রান্স পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সরাসরি তথ্য সংগ্রহের জন্য ভারতের সাথে যোগাযোগ রাখছে।
মুখপাত্র আরও বলেন, শত শত যুদ্ধবিমান এই সংঘর্ষে জড়িত ছিল। ফরাসি পক্ষ এই উচ্চ-তীব্রতার যুদ্ধ পরিস্থিতি থেকে যতটা সম্ভব শিক্ষা নেওয়ার চেষ্টা করবে।
তিনি বলেন, রাফালে ভূপাতিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলে তা হবে হবে এর দুই দশকের দীর্ঘ পরিষেবা ইতিহাসে প্রথম অপারেশনাল ক্ষতি।
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
২০২৬
সালের ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও
ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের একটি ফ্যাক্ট–ফাইন্ডিং
মিশন বা তথ্য অনুসন্ধানী
দল এ কথা জানিয়েছে।
এ–সংক্রান্ত জাতিসং...
ইরানের বিরুদ্ধে
ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের
ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার (১৪ সেপ্টেম্বর)
প্রকাশিত...
নৌপথে
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ লৌহিত সাগরের বাব আল-মানদেব
প্রণালি দখল করে নিয়েছেন
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা।ইয়েমেনের
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
বার্ত...
আগামী
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে
যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার
করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...