ফরাসি সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন যে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান যুদ্ধের পর তাদের তৈরি রাফালে জেটের কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দিতে চীন তার দূতাবাসগুলোকে কাজে লাগাচ্ছে।
ফরাসি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি রোববার (৬ জুলাই) জানায়, বেইজিং ফ্রান্সের প্রধান যুদ্ধবিমানের সুনাম এবং বিক্রি ক্ষতিগ্রস্থ করার জন্য কাজ করছে।
তাদের অভিযোগ, ইতোমধ্যে যেসব দেশ রাফালে কেনার আগ্রহ প্রকাশ করেছে তারা যাতে এর পরিবর্তে চীনা যুদ্ধবিমান বেছে নেয় সে জন্য দেশটির দূতাবাসগুলো কাজ করছে। বিশেষ করে ইন্দোনেশিয়ায় রাফালে বিক্রির চেষ্টা ভণ্ডল করার চেষ্টা হচ্ছে।
মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ ছিল দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এযাবতকালের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। তখন উভয় পক্ষের কয়েক ডজন বিমান আকাশ যুদ্ধে অংশ নেয়।
এতে ভারতের বেশ কয়েকটি রাফালে জেট ধ্বংস করে পাকিস্তান। তখন থেকে সামরিক কর্মকর্তা এবং গবেষকরা পাকিস্তানের চীনা তৈরি সামরিক সরঞ্জাম - বিশেষ করে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কীভাবে ভারতের ব্যবহৃত রাফালে যুদ্ধবিমান ও অস্ত্রের বিরুদ্ধে সাফল্য অর্জন করেছে তা খতিয়ে দেখছেন।
ফরাসি প্রতিরক্ষা শিল্পের জন্য রাফালে এবং অন্যান্য অস্ত্র বিক্রি একটি বড় ব্যবসা। এর োধ্যমে প্যারিস এশিয়াসহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার করছে। চীন এ খাতে ফ্রান্সের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
পাকিস্তান দাবি করে যে যুদ্ধের সময় তাদের বিমান বাহিনী পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফালে।
এরপর থেকে যেসব দেশ ফরাসি নির্মাতা ডাসল্ট এভিয়েশন থেকে এই যুদ্ধবিমান কিনেছে তারা এগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।
বিমান হারানো কথা ভারত স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করেনি। তবে, ফরাসি বিমান বাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলাঙ্গার বলেছেন যে তিনি মাত্র তিনটি বিমান হারানোর প্রমাণ দেখেছেন। এর মধ্যে একটি রাফালে, একটি রাশিয়ান-নির্মিত সুখোই এবং একটি ফরাসি নির্মিত মিরেজ ২০০০।
এটি ছিল যুদ্ধক্ষেত্রে রাফালের প্রথম ক্ষতি। আটটি দেশের কাছে এই বিমান বিক্রি করেছে ফ্রান্স।
যারা রাফালে কিনেছে তারা সবাই এখন বিমানগুলো নিয়ে প্রশ্ন তুলেছে বলে জানিয়েছেন বেলাঙ্গার।
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
এক মাস পর যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধের প্রথম হামলার পর, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে
একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। গত শুক্রবার এই যুদ্ধ তার প্রথম
ছয় ম...
পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন
যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে
গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্র...
প্রধানত
নারী ও মেয়েদের প্রতি
তাদের আচরণের কারণে তালেবানকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে নৃশংস শাসনব্যবস্থা বলা যেতে পারে।
এই গোষ্ঠী সন্ত্রাসীদেরও আশ্রয় দেয় এবং এর
নেতারা নিষেধাজ্ঞার শিকার ও বিশ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...