অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক রাগবি প্রশিক্ষক অ্যালেন জোনসকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দশক ধরে চলা বিভিন্ন যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
অ্যালেন জোনসের বয়স ৮৩ বছর। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন।
অ্যালেন তাঁর রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। গত বছরের নভেম্বরে তিনি সর্বশেষ মাইক্রোফোনের সামনে বসেছিলেন। ওই সময় এডিএইচ টিভি নামের একটি সংবাদভিত্তিক টেলিভিশনে শো করেন অ্যালেন। ২০২১ সালের শেষ দিকে স্কাই নিউজ ছাড়ার পর তিনি ওই টিভিতে যোগ দিয়েছিলেন।
বেতার মাধ্যমে আসার আগে তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর রাজনীতিতে আসেন। ১৯৭০-৮০–এর দশকে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারের উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেন।
১৯৮৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যালেন জোনস অস্ট্রেলিয়ার পুরুষ রাগবি ইউনিয়ন দলের প্রধান প্রশিক্ষণ ছিলেন। তাঁর অধীন দলটি ১০২টি ম্যাচ খেলে ৮৬টি জয় ছিনিয়ে এনেছিল। তাঁর সময় দলটি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ‘গ্র্যান্ড স্লাম’ জিতেছিল।
এক বিবৃতিতে আজ নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, শিশু নির্যাতন দমনে নিবেদিত একটি গোয়েন্দা দল সিডনির শহরতলি সার্কুলার কোয়ের একটি বাড়ি থেকে অ্যালেন জোনসকে গ্রেপ্তার করে। ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ গ্রেপ্তার করা ব্যক্তির নাম উল্লেখ করেনি।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ক্যারেন ওয়েব এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অত্যন্ত জটিল ও দীর্ঘ’ তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে নিপীড়ন ও অসংগত স্পর্শের অভিযোগ অস্বীকার করেন অ্যালেন জোনস। এর আগে সিডনি মর্নিং হেরাল্ডে একটি তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। এতে দাবি করা হয় যে তিনি তাঁর অবস্থানের অপব্যবহার করে তরুণদের নিশানা করতেন।
ডিসেম্বরে দেওয়া এক বিবৃতিতে অ্যালেনের আইনজীবী এই অভিযোগকে কলঙ্কজনক, চরম আপত্তিকর ও গুরুতরভাবে মানহানিকর বলে বর্ণনা করেছিলেন।
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...