মিয়ানমার: জান্তাপ্রধনের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।
করিম খান জানান, 'বিস্তৃত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত' শেষে তার কার্যালয় এই সিদ্ধান্তে পৌঁছেছে, 'রোহিঙ্গাদের গণনির্বাসন ও নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধের পেছনে' মিয়ানমারের জান্তা প্রধানের অপরাধমূলক দায় রয়েছে।
প্রধান কৌঁসুলির আবেদনের পর এখন আইসিসির তিন বিচারকের একটি প্যানেল রুল জারি করবেন বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়। শিগগির আরও কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হবে বলে জানিয়েছেন তারা।
জেনারেল মিন অং হ্লাইং ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন। বর্তমানে তিনি দেশটির জান্তা সরকারের প্রধানের ভূমিকায় রয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের সভাপতি এবং রোহিঙ্গা অধিকারকর্মী তুন কিন এই আবেদনকে 'বিচারের পথে একটি বিশাল অগ্রগতি' হিসেবে উল্লেখ করেছেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে সাত লাখেরও বেশি রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। জাতিসংঘের তদন্তে একে 'গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত' অভিযান বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা গণধর্ষণ, হত্যাকাণ্ড এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালের সহিংসতার ঘটনা নিয়ে পাঁচ বছর ধরে তদন্ত চালিয়ে আসছে আইসিসি।
মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে।
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
চীনের সহায়তায়
পাকিস্তানের ৮টি ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন তৈরির প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছয়টি
কনভেনশনাল সাবমেরিন তৈরির লক্ষ্যে ভারত দীর্ঘদিন ধরে জার্মানির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েও সফল হতে পা...
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...