মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও তার আঞ্চলিক মিত্রদেশগুলো
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য মিয়ানমারে একটি যৌথ প্রতিনিধিদল পাঠাবে মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক দেশ। মালয়েশিয়া সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিশন পাঠানো হতে পারে।
মিয়ানমারের সেনাবাহিনীর দমন–পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। এত বেশিসংখ্যক রোহিঙ্গার আশ্রয়স্থল হিসেবে কক্সবাজার হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবির।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের সূচনায় রোহিঙ্গাদের জন্য এ উদ্যোগ নেওয়ার কথা জানালেন আনোয়ার ইব্রাহিম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা অবশ্যই একটি বড় অগ্রাধিকার। একই সঙ্গে দুর্ভোগে থাকা শরণার্থী এবং ভূমিকম্প–দুর্গত মানুষের জন্য দ্রুত মানবিক সহযোগিতাও প্রয়োজন।
বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিয়ানমার মিশন সমন্বয় করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিশন পাঠানোর কথা রয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর ভরণপোষণে বাংলাদেশের ওপর যে বোঝা চাপানো হয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গাদের বসবাস। তাঁদের বেশির ভাগই মুসলিম। জাতিসংঘ বলেছে, ক্রমবর্ধমান সংঘাত এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতার কারণে গত ১৮ মাসে সংখ্যালঘু এই গোষ্ঠীর প্রায় দেড় লাখ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
অধ্যাপক ইউনূসের এই সফরে প্রতিরক্ষাসহায়তা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার কুয়ালালামপুর পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। রয়টার্স
রয়টার্স
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...