মিয়ানমারের সাগাইং অঞ্চলের প্যালে টাউনশিপে মঙ্গলবার (১০ জুন) প্রতিরোধ বাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) সরকারি বাহিনীর একটি ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে এটা ছিল প্রতিরোধ বাহিনীর হাতে ভূপাতিত জান্তার বিমান সম্পদ। দ্যইরাবতী
মাত্র তিন সপ্তাহ আগে, গত ২০ মে কাচিন রাজ্যের ভামো শহরে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি (কেআইএ) দুটি সরকারী পরিবহন হেলিকপ্টার ভূপাতিত করে।
পিএলএ মুখপাত্র দাউ নি নি কিয়াও সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আজ দুপুর ১২.১৫ টার দিকে জান্তার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছি,”
পিএলএ ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো গত ২ জুন প্যালে টাউনশিপের কান দাউক থানায় আক্রমণ শুরু করে। থানা রক্ষার জন্য সরকারি সেনারা ফাইটার জেট ও ওয়াই১২ জেট ব্যবহার করছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রতিরোধ বাহিনী ০.৫০-ক্যালিবারের এম২ ব্রাউনিং মেশিনগানের গুলিতে জান্তার যুদ্ধবিমানটি ভূপাতিত করে। যুদ্ধক্ষেত্রের কাছাকাছি একটি গ্রামে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিস্ফোরণের পর এতে আগুন ধরে যায়।
প্রতিরোধ বাহিনীর ভিডিওতে একটি মঠ ও ভবনের কাছে বিধ্বস্ত জেটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একটি লাশের অংশও দেখা যায়, যাকে পাইলট বলে মনে করা হচ্ছে।
সরকারি বাহিনী প্যালে টাউনশিপের কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। তবে প্রতিরোধ বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেনি। মহড়া চালানোর সময় ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনা ঘটে বলে সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়।
সেনাবাহিনী ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে রাখাইন, কাচিন, শান, কারেনি এবং কারেন রাজ্য এবং সাগাইং অঞ্চলে প্রতিরোধ বাহিনীর সাথে লড়াইয়ে মোট চারটি যুদ্ধবিমান, পাঁচটি হেলিকপ্টার এবং একটি হেলিকপ্টার গানশিপ হারিয়েছে।
ভোর
হতেই মিয়ানমারের ইয়াঙ্গুনের মাছের বাজারগুলো কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
হ্লাইং নদীর তীরে স্তূপ
করে রাখা বিপুল পরিমাণ
টাটকা মাছ বাছাইয়ে ব্যস্ত
হয়ে পড়েন শ্রমিকরা।রাবারের
দস্তানা ও বুট পরে
তারা...
সচেতন
একজন নাগরিক হিসেবে আমি অনেক দিন
ধরেই দেশের বিভিন্ন আন্দোলন অনুসরণ করে আসছিলাম। যেমন
নিরাপদ সড়ক চাই আন্দোলন।
খুব বেশি যে সক্রিয়
ছিলাম, তা নয়; কিন্তু
অনুসরণ করছিলাম। ২০২৪ সালের জুলাইয়ের
প্র...
শিশুদের
মানসিক ও আবেগগত বিকাশে
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ এখন
বিশ্বজুড়ে। কত বছর বয়স
হলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে, সেই
সময়সীমা এরই মধ্যে বেঁধে
দিয়েছে কয়েকটি...
সংযুক্ত
আরব আমিরাতে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা-নীতিতে কিছু পরিবর্তন এনেছে
সংযুক্ত আরব আমিরাত। দেশটির
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ,
কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ১৪ দিন ও
৬০ দিনের ...
উজবেকিস্তানের নতুন সাংস্কৃতিক কেন্দ্রটি এতটাই বিশাল যে এটি হলিউড সাইন-এর চেয়ে চার গুণ উঁচু এবং হোয়াইট হাউসের চেয়ে প্রায় সাত গুণ বড়।
উজবেকিস্তানের তাসখন্দে তিন তলাবিশিষ্ট আংশিক জাদুঘর ও আংশিক শিক্ষা...
জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে। বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এএফপি
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...