মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা জোরদার ও মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের অংশ হিসেবে মালদ্বীপ সরকার দেশটিতে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব দিয়েছে।
মালেতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
মালদ্বীপের মন্ত্রী আহমেদ বাংলাদেশে শিক্ষা খাতে অগ্রগতি ও অবদানের প্রশংসা করেন। তিনি আরও কিছু সহযোগিতার ক্ষেত্র প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে-বাংলাদেশে শিক্ষার সুযোগ তুলে ধরতে শিক্ষা মেলা আয়োজন, মালদ্বীপের চিকিৎসা শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সম্প্রসারণ এবং বাংলাদেশি দক্ষতার মাধ্যমে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ(টিভিইটি) কার্যক্রম পরিচালনা।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত এবং পারস্পরিক আস্থা, স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ঢাকা প্রস্তুত।
তিনি পর্যটন ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠান এবং মালদ্বীপের পেশাদারদের মধ্যে সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং টেকসই অগ্রগতি প্রচার করার উদ্দেশ্যে উভয়পক্ষ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
বাসস
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...