গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করলে ইরানকে সামরিকভাবে নজিরবিহীন পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ হুমকি দেন।
ট্রাম্পের পোস্টের আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ইরান হরমুজ প্রণালিতে মাইন বসানো শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এবং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে উদ্ধৃত করে সিএনএন প্রতিবেদনটি প্রকাশ করেছিল।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি এখন পর্যন্ত এমন কোনো খবর পাননি যে ইরান সত্যিই হরমুজ প্রণালিতে মাইন বসিয়েছে। তবে তিনি মনে করেন, তেহরান যদি সত্যিই সেখানে ভাসমান বিস্ফোরক মাইন বসিয়ে থাকে, তাহলে সেগুলো ‘অবিলম্বে’ সরিয়ে ফেলতে হবে।ট্রাম্প আরও লিখেছেন, ‘যদি কোনো কারণে সেখানে মাইন বসানো হয়ে থাকে এবং তা অবিলম্বে সরিয়ে না নেওয়া হয়, তাহলে ইরানের বিরুদ্ধে এমন মাত্রায় সামরিক প্রতিক্রিয়া দেখানো হবে, যা আগে কখনো দেখা যায়নি। যদি মাইন বসিয়েও থাকে, তাহলে সেগুলো যদি তারা সরিয়ে নেয়, তখন বুঝব যে তারা সঠিক পথে থেকে বড় এক পদক্ষেপ নিয়েছে।’
বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এ পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালি দিয়ে কোনো উপসাগরীয় দেশের তেল পার হতে না দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইরান।
গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার জলসীমায় কথিত মাদক পাচারের নৌকা ধ্বংস করতে আগে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র উপসাগরের হরমুজ প্রণালিতে মাইন বসানো যেকোনো নৌকাকে স্থায়ীভাবে ধ্বংস করবে।
ট্রাম্প লিখেছেন, ‘তাদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক থাকো।’
ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা
এর আগে মার্কিন জ্বালানিমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারকে পাহারা দিয়ে পার করেছে। পরে পোস্টটি মুছে ফেলা হয়। তবে গতকাল হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র এখনো কোনো তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা দিয়ে পার করায়নি।
এএফপি
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
২০২৬
সালের ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও
ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের একটি ফ্যাক্ট–ফাইন্ডিং
মিশন বা তথ্য অনুসন্ধানী
দল এ কথা জানিয়েছে।
এ–সংক্রান্ত জাতিসং...
ইরানের বিরুদ্ধে
ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের
ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার (১৪ সেপ্টেম্বর)
প্রকাশিত...
নৌপথে
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ লৌহিত সাগরের বাব আল-মানদেব
প্রণালি দখল করে নিয়েছেন
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা।ইয়েমেনের
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
বার্ত...
আগামী
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে
যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার
করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...