ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে কুকি জনজাতি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায় সোমবার (৩০ জুন) চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি গাড়িতে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার মণিপুর পুলিশ জানিয়েছে, তিনটি মৃতদেহে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া একজন নারীর মৃতদেহ পাওয়া গেছে।
মণিপুর পুলিশ মঙ্গলবার (১ জুলাই) জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি আততায়ীদের খুঁজে বের করতে দক্ষিণ মণিপুরের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশের ধারণা, কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষে এই খুনোখুনির ঘটনা ঘটেছে।
মণিপুরে প্রায় দুই বছর ধরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং কুকি-জো আদিবাসীদের মধ্যে সংঘাত চলছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এবারের ঘটনা তার ব্যতিক্রম।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানিয়েছে, চূড়াচাঁদপুর হাসপাতালে এখন পর্যন্ত যাঁদের মৃতদেহ আনা হয়েছে তাঁরা হলেন জেলার মাতেজাং অঞ্চলের থেনখোথাং হাওকিপ ওরফে থাহপি (৪৮), তেসেং গ্রামের সেইখোগিন (৩৫) এবং চেংকোন অঞ্চলের লেঙ্গোহাও (৩৫)। এ ছাড়া কোয়েট গ্রামের ফলহিং নামে ৭২ বছরের এক নারীর দেহ হাসপাতালের মর্গে রয়েছে।
কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) নামে একটি বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীর উপপ্রধান ছিলেন থেনখোথাং হাওকিপ। বাকি দুজন সেইখোগিন ও লেঙ্গোহাও কেএনএর সাধারণ সদস্য ছিলেন। মণিপুরের ১৭টি উপজাতীয় বিদ্রোহী গোষ্ঠী নিয়ে গঠিত বিদ্রোহী কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের অন্যতম সদস্য কেএনএ। ২০০৭-০৮ সালে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে একটি চুক্তি করে সংঘর্ষে বিরতি ঘোষণা করে।
কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের বিরোধী হচ্ছে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউ-কেএনএ)। ইউ-কেএনএ সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতিতে যায়নি। তাদের বক্তব্য, কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের বিভিন্ন সংগঠন (যেমন কেএনএ) সরকারের সঙ্গে হাত মিলিয়ে তাদের নানাভাবে হেনস্তা করছে, অনেক সময় তাদের সদস্যদের হত্যাও করছে। যাঁরা তাঁদের হেনস্তা এবং হত্যা করতেন, তাঁদের অন্যতম ছিলেন থেনখোথাং হাওকিপ। তিনি ও তাঁর দলের লোকজন ইউ-কেএনএর ৩০ জনের বেশি সদস্যকে গত কয়েক বছরে হত্যা করেছেন। এঁদের মধ্যে ইউ-কেএনএর শীর্ষ নেতারাও রয়েছেন।
ইউ-কেএনএ এক বিবৃতিতে জানিয়েছে, এ কারণে হাওকিপসহ কেএনএর তিন সদস্যকে সোমবার হত্যা করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানায়, একটি হুন্দাই গাড়িতে করে সোমবার বেলা দুইটার দিকে হাওকিপ ও তাঁর সংগঠনের দুই সদস্য যাচ্ছিলেন। হঠাৎ মংজ্যাং নামের এক গ্রামে তাঁদের ওপরে গুলি চালানো হয় এবং সম্ভবত ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তিনজনের দেহ গাড়ির ভেতরেই পাওয়া যায়, নারীর দেহ পাওয়া যায় কিছুটা দূরে। তিনি সম্ভবত কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। যখন গুলি চলছিল, তখন তিনি ওই অঞ্চল দিয়ে অন্যত্র যাচ্ছিলেন, অতর্কিতে তাঁর গায়ে গুলি লাগে।
মণিপুরের দক্ষিণ, মধ্য ও অন্যান্য অঞ্চলের মতোই কুকি-জো আদিবাসী অধ্যুষিত চূড়াচাঁদপুরে দুই বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। তবে চূড়াচাঁদপুরে সহিংসতার তীব্রতা বেশি। মণিপুরে গত দুই বছরের সংঘর্ষে ২৫০ জনের বেশি মানুষ সহিংসতায় নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।
পুলিশ বিবৃতিতে জানায়, দুই কুকি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক ঘটনার জেরে যাতে চূড়াচাঁদপুরের মতো স্পর্শকাতর জেলায় সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান ও
ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তাদের দ্বিপাক্ষিক সন্ত্রাসবিরোধী মহড়া ‘এলাং স্ট্রাইক-৩’-এর
তৃতীয় সংস্করণ সম্পন্ন করেছে। পাকিস্তানের পাব্বিতে অবস্থিত ন্যাশনাল কাউন্টার টেররিজম
সেন্টারে (এনসিটিসি...
মালদ্বীপের
প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক ন্যায়বিচার
ও জবাবদিহিতার প্রতি মালদ্বীপের সমর্থন পুনর্ব্...
ভুটান
সরকার অবসর গ্রহণকারী সরকারি
কর্মচারীদের জন্য একটি বিশেষ
দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে। এর
উদ্দেশ্য হলো, তারা যেন
উদ্যোক্তা হওয়া, পরামর্শ প্রদান, মেন্টরশিপ বা পরামর্শদাতা হিসেবে
কাজ ক...
মিয়ানমারের
সামরিক অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান
প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
বুধবার (১৮ নভেম্বর) বলেছেন, ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটির দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তার প্রশাসন আসোসিয়েশ...
দ্বিপক্ষীয়
সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ
পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক
(এমওইউ) সই করেছে বাংলাদেশ
ও শ্রীলঙ্কা।বুধবার
(১৮ নভেম্...
লোকচক্ষুর আড়ালে
থাকা তালেবানের সর্বোচ্চ
নেতা হিবাতুল্লাহ আখুনজাদা মঙ্গলবার (১৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফর
করেছেন।তালেবান
আন্দোলনের কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ...
তুর্কি
প্রতিরক্ষা কোম্পানি ‘পাসিফিক টেকনোলজি’-এর কাছ থেকে
১ লাখ ‘মেরকুট’ ফার্স্ট- পারসন ভিউ ড্রোন ও
বেশ কিছু চালকবিহীন সামরিক
সরঞ্জাম কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। এনআরটিসি কর্পোরেশনের
সঙ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...