ভারত সমর্থিত প্রক্সি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা হবে: পাকিস্তান সেনাপ্রধান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির বলেছেন, ভারত সমর্থিত প্রক্সি এবং সন্ত্রাসবাদীরা- যেমন ফিতনা আল-হিন্দুস্তান এবং ফিতনা আল-খাওয়ারিজ বেলুচিস্তানে জনগণের বিরুদ্ধে এবং উন্নয়নবিরোধী এজেন্ডা ছড়াচ্ছে। সহিংসতা চালানোর খারাপ উদ্দেশ্য আছে তাদের। মঙ্গলবার তিনি ১৭তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তান-এ অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপকালে বলেন, এই সন্ত্রাসীদের ধরার এবং প্রদেশটিকে এই বিপদমুক্ত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
মার্শাল মুনির আরও উল্লেখ করেন, বেলুচিস্তান পাকিস্তানের গর্ব, যা তার সফল, শক্তিশালী এবং দেশভক্ত জনগণ দ্বারা সমৃদ্ধ। তিনি কেন্দ্র ও প্রাদেশিক সরকারের উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি সিভিল সোসাইটির, বিশেষত যুব সমাজকে সংযুক্ত ও ক্ষমতায়িত করার ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরেন। বলেন যে, তারা দীর্ঘমেয়াদি স্থায়ী উন্নয়ন ও রাজনৈতিক স্বার্থান্বেষী এজেন্ডা প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
সেনাপ্রধান আরও সতর্ক করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে দেশের সীমান্ত অখণ্ডতা লঙ্ঘন করা হলে, সরাসরি বা পরোক্ষভাবে, সক্রিয় ও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
ওয়ার্কশপের শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে তার একটি খোলামেলা প্রশ্নোত্তর পর্ব হয়। খাইবার পখতুনখোয়া এবং বেলুচিস্তান, যা আফগানিস্তানের সঙ্গে ঝুঁকিপূর্ণ সীমান্ত শেয়ার করে, সেখানে সন্ত্রাসবাদী ঘটনার মূল কেন্দ্রবিন্দু। দেশব্যাপী মোট সহিংসতার ৯৬ ভাগের বেশি এখানেই হয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর রিপোর্ট অনুযায়ী, বেলুচিস্তানেই মোট সহিংসতাসংক্রান্ত মৃত্যুর প্রায় ২৫ ভাগএবং ঘটনার ৮৫টি রেকর্ড করা হয়েছে।
জিও নিউজ
যেকোনো রাজনৈতিক মাপকাঠিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কলঙ্কজনকভাবে ক্ষমতা ছেড়েছেন,
এ কথা বললে কম বলা হবে।২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি দ...
প্রবেশিকা
পরীক্ষার কথিত তথ্য ফাঁসের
ক্ষোভ থেকে শুরু হওয়া
ভারতের ছাত্র-নেতৃত্বাধীন “তেলাপোকা” আন্দোলন সরকারের জন্য এখন একটি বৃহত্তর পরীক্ষায়
পরিণত হচ্ছে। এর মাধ্যমে বোঝা
যাবে, প্রধানমন্ত্রী নরেন...
“মোদী,
তোমার স্বৈরাচারী শাসন টিকবে না, টিকবে না,”
স্লোগানটি বার বার দেয়ার জন্য সমাবেশের
দিকে ইশারা করে চিৎকার করছিলেন
অভিজিৎ দীপকে।‘তেলাপোকা
জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা দীপকে
প্রতিদিন হাজার হাজার ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে (৪ জুলাই) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
রুমন বলেন...
পরিবর্তনশীল
অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপ্রকৃতি এবং আঞ্চলিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে চলতি বছরের
ফেব্রুয়ারিতে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক
রহমান আপাতত তার স...
বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত
সপ্তাহে রয়টার্সকে বলেছেন, তিনি আওয়ামী লীগের
অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে স্বেচ্ছায়
আদালতে আত্মসমর্পন করার
পরিকল্পনা করছেন। গণবিক...
ইরানের
বন্দরগুলোতে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ-অবরোধ কার্যকর করেছে। তবে এর ঠিক
আগেই পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো প্রস্তুত করতে শুরু করেছে
ইরান। মার্কিন বাহিনীকে ফাঁকি দি...
বাংলাদেশের
পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর তীরে, দেশের
প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি বিশাল, সাদা রঙের কুলিং
টাওয়ারগুলো স্থানীয় পর্যটকদের কাছে বেশ আকর্ষনীয়। ২০২৮
সালে পুরোপুরি চালু হলে, রাশিয়া...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...