ভারতের লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল পেশ হতেই হট্টগোল!
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত দু’টি বিল পেশ করেন সংসদের নিম্নকক্ষে। বিল পেশ হতেই বিরোধীদের হইহট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্য দলগুলিও এই বিলের বিরোধিতা করে। বিরোধী সাংসদদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোতেই আঘাত হানবে। এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির।
‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত দু’টি বিল মঙ্গলবার পেশ করা হয়। সংবিধান (১২৯তম সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী সাংসদদের মূল বক্তব্য একই। এই বিল সংবিধানের পরিপন্থী বলে মনে করছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই বিল সংবিধানের মূল কাঠামোই আঘাত করবে। বিজেপি কী ভাবে এই বিল লোকসভায় পাশ করাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ডিএমকে। স্তালিনের দলের সাংসদ টিআর বালুর বক্তব্য, “এই সরকারের যখন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাই নেই, তারা কিসের ভরসায় এই বিল পেশ করছে সংসদে?” আপত্তি জানিয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিও।
সংসদের অপর কক্ষ রাজ্যসভায় মঙ্গলবার সংবিধান বিতর্ক রয়েছে। গত সপ্তাহে লোকসভায় সংবিধান বিতর্ক হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, এক দিকে যখন সংবিধান-বিতর্ক চলছে, তখন বিজেপি সংবিধান সংশোধনের বিল পেশ করছে। এটি গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ ছাড়া আর কিছুই নয়। ‘এক দেশ এক ভোট’ বিলের লক্ষ্য সাধারণ মানুষের নিয়মিত ভোটদানের অধিকার ছিনিয়ে নেওয়া।”
বিজেপির এ বারের জোট সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল টিডিপি। চন্দ্রবাবু নাইডুর টিডিপি মঙ্গলবার এই বিলে সমর্থন জানিয়েছে। শিবসেনা (শিন্ডে) শিবিরও বিলে সম্মতি জানিয়েছে। শিন্ডে-পুত্র শ্রীকান্ত শিন্ডের বক্তব্য, গত ছ’মাস ধরে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি সব কিছুকেই ‘অসাংবিধানিক’ বলে দাগাতে চাইছে। বিরোধীরা আপত্তি জানাতে পারে, তা আঁচ করে কেন্দ্র আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিল দু’টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল দু’টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন মেঘওয়ালকে। কেন্দ্রীয় আইনমন্ত্রীও জানান, বিল দু’টি নিয়ে আরও আলোচনার জন্য তাঁরা যৌথ সংসদীয় কমিটিতে এগুলি পাঠাতে চান।
‘এক দেশ এক ভোট’ ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী। লোকসভা ভোটের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও এ বিষয়ে জোর দেওয়া হয়। এই বিল কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন।
মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে।
তবে একসঙ্গে সব নির্বাচন করার ব্যবস্থা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীদের পাল্টা যুক্তি, এই নীতি আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি ব্যবস্থা চালু করতে চাইছে বলে মনে করছেন বিরোধী নেতৃত্বরা।
আন্দবাজার পত্রিকা
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...