ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্রিগেট
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং চীন ও পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান নৌ প্রতিযোগিতার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে নয়া দিল্লির কৌশলগত মনযোগের অংশ হিসেবে ভারতীয় নৌবহরে যুক্ত হলো রাশিয়ায় নির্মিত অত্যাধুনিক ফ্রিগেট আইএনএস তুশিল।
৯ ডিসেম্বর কালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে ফ্রিগেটটির আনুষ্ঠানিক কমিশনিং হয়। এসময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ ভারত ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় নৌ বাহিনীর সাবেক অফিসার এবং দিল্লি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সোসাইটি ফর পলিসি স্টাডিজের পরিচালক কমোডর সি. উদয় ভাস্কর বলেন, আইএনএস তুশিলের মতো একটি "আধুনিক ফ্রিগেট" অন্তর্ভুক্ত করা সমুদ্রপৃষ্ঠে বিশেষত ইলেকট্রনিক যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়িয়ে তুলবে।
আইএনএস তুশিল ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত সপ্তম তালওয়ার-শ্রেণীর ফ্রিগেট। সেন্ট পিটার্সবার্গের বাল্টিয়েস্কি জাভোদ শিপইয়ার্ডে প্রাথমিকভাবে নির্মিত তিনটি যুদ্ধ জাহাজ ২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে সার্ভিসে যুক্ত হয়। পরবর্তী তিনটি জাহাজ তৈরি করা হয় কালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে, এগুলো ভারত হাতে পায় ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে।
প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়, আইএনএস তুশিল একটি ১২৫ মিটার দীর্ঘ ৩,৯০০ টন ওজনের একটি নতুন ডিজাইনের জাহাজ যার "উন্নত স্টিলথ এবং আরও ভাল স্থিতিশীলতা বৈশিষ্ট্য রয়েছে।”
কমিশনিং করার পরে, আইএনএস তুশিল পশ্চিমী নৌ কমান্ডের অধীনে "ভারতীয় নৌবাহিনীর সোর্ড আর্ম", পশ্চিমী নৌবহরে যোগদান করবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে অনুদিত
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
এক মাস পর যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধের প্রথম হামলার পর, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে
একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। গত শুক্রবার এই যুদ্ধ তার প্রথম
ছয় ম...
পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন
যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে
গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্র...
প্রধানত
নারী ও মেয়েদের প্রতি
তাদের আচরণের কারণে তালেবানকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে নৃশংস শাসনব্যবস্থা বলা যেতে পারে।
এই গোষ্ঠী সন্ত্রাসীদেরও আশ্রয় দেয় এবং এর
নেতারা নিষেধাজ্ঞার শিকার ও বিশ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...