ভারতীয় বাহিনীর গণহত্যা: শিকার মিয়ানমারের ১০ প্রতিরোধ যোদ্ধা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মণিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে ভারতীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস অন্তত ১০ সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে। নিহতরা মিয়ানমারের সাগাইন অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স টিমের (পিডিটি) সদস্য ছিলেন বলে জানা গেছে।
বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল মিয়ানমারের দি ইরাবতী পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে ভারতীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের হাতে নিহতরা প্রতিবেশী সাগাইন অঞ্চলের তামু টাউনশিপের প্রতিরোধ গোষ্ঠী পিপলস ডিফেন্স টিমের (পিডিটি) সদস্য ছিলেন। এই অঞ্চলটি কুকি জাতিগোষ্ঠী অধ্যুষিত। পিডিটি হলো কুকি ন্যাশনাল আর্মি-বার্মা (কেএনএ-বি)-এর একটি শাখা।
তবে ভারত সরকার নিহতদের ‘সশস্ত্র চরমপন্থী’ আখ্যা দিয়ে বলেছে, তারা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, আসাম রাইফেলস (ভারতীয় সেনাবাহিনীর অধীনে একটি আধাসামরিক বাহিনী) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালিয়েছে। মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামের কাছে ‘সশস্ত্র ক্যাডারদের’ গতিবিধির খবর ছিল তাদের কাছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
তামুর স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় আধাসামরিক বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, পিডিটির চৌকি সীমান্ত বেড়া থেকে দেখা যায়। আসাম রাইফেলসের টহলদাররা চৌকিটি দেখে গুলি চালায়। আমি শুনেছি, নিহত ১০ জনই তামু জেলার পিডিটি সদস্য ছিলেন।
তবে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, টহলদারদের ওপর ‘সন্দেহভাজন ক্যাডাররা’ ব্যাপক গুলি চালায়, এরপর আসাম রাইফেলস পাল্টা গুলি চালায়। তারা আরও জানায়, ব্যাপকসংখ্যক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সাতটি একে-৪৭ রাইফেল, একটি আরজিপি লঞ্চার, একটি এম ৪ রাইফেল এবং চারটি সিঙ্গেল-ব্যারেল ব্রিচ-লোডিং রাইফেল, প্রচুর গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধাস্ত্র ছিল।
গত ১৬ মে ভারতীয় পক্ষ মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের কাছে লাশগুলো হস্তান্তর করেছে বলে জানা গেছে।
এদিকে, জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, তারা মাঠ পর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে সত্য উদ্ঘাটনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। এক প্রতিরোধ যোদ্ধা মন্তব্য করেছেন, তাদের মুখে আঘাতের চিহ্ন ছিল, আর শরীরে ছিল গুলির ক্ষত। তাদের তারপুলিনে মুড়ে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু তারা কখনোই ভারতের ভেতরে প্রবেশ করেনি। হত্যাকাণ্ড মিয়ানমারের ভেতরেই ঘটেছে।
ওই যোদ্ধা আরও বলেন, আমরা সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে লড়ছি—আমরা দস্যু বা অপরাধী নই। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের এটা করা উচিত হয়নি।
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...