যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আসন্ন সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দল পাঠাবে বলে জানিয়েছে ভারত। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনের মাধ্যমে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভোটগ্রহণের পরিকল্পনা করছে সামরিক-সমর্থিত অন্তর্বর্তীকালীন প্রশাসন। যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত এবং বিতর্কিত।
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন। এই বৈঠককে সামরিক সরকারের জন্য একটি বিরল আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, বৈঠকে দুই নেতা সীমান্তে শান্তি, বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ভারতের সহায়তার প্রসঙ্গও উঠে আসে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচন ‘সকল অংশীদারের অংশগ্রহণে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলকভাবে’ অনুষ্ঠিত হবে।
তবে এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে তীব্র বিতর্ক। সামরিক সরকারের বিরুদ্ধে থাকা বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে বা তারা বয়কট করেছে। মানবাধিকার সংস্থাগুলি এবং পশ্চিমা রাষ্ট্রগুলো এই নির্বাচনকে সেনাবাহিনীর ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা হিসেবে দেখছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করে। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংসতা এবং গৃহযুদ্ধ, যা এখনও চলছে। সামরিক সরকার এমনকি বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও ভোটগ্রহণের পরিকল্পনা করছে, যদিও দেশজুড়ে আদমশুমারি বা ভোটার তালিকা তৈরিতে সীমিত সাফল্যই পেয়েছে তারা।
মিয়ানমারের গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত নয়টি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছে এবং আরও ৫৫টি দল প্রাদেশিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদন পেয়েছে—তবে সবই সেনাসমর্থিত নির্বাচন কমিশনের ছাড়পত্রপ্রাপ্ত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও সাম্প্রতিক এক বৈঠকে মিন অং হ্লাইং নির্বাচনের প্রস্তুতি ও বেইজিংয়ের সমর্থন নিয়ে আলোচনা করেন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে ভারত মিয়ানমারের রাজনৈতিক রূপরেখায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, তবে তা বিতর্ক হয়ে থাকবে।
রয়টার্স
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...