বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নেপাল রাষ্ট্রদূতের আহ্বান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
বুধবার (২২ অক্টোবর) ঢাকার নেপাল দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নেপাল-বাংলাদেশ সম্পর্ক : বর্ধিত অর্থনৈতিক ও শিক্ষাগত সহযোগিতার পথ শীর্ষক এক আলোচনায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত ভান্ডারী তার বক্তব্যে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য অর্থনীতি ও শিক্ষাখাতে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনের ওপরও জোর দেন তিনি।
নেপালের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, নেপাল-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা এবং দক্ষিণ এশিয়ায় যৌথভাবে সমৃদ্ধি ও সংযোগের ক্ষেত্রে সার্ক, বিমসটেক এবং বিবিআইএন উদ্যোগের মতো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।
পরে মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন রাষ্ট্রদূত। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে ডিআইইউ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নেপালের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষদ এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচিসহ একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।
বাসস
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...