ফরাসি কোম্পানির সঙ্গে জঙ্গিবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে জঙ্গিবিমানের ইঞ্জিন তৈরি ও উন্নয়নের কাজ শুরু করেছে ভারত। নয়াদিল্লিতে শুক্রবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ কথা জানান। এসময় তিনি বলেন, ‘আমরা ভারতেই বিমানের ইঞ্জিন তৈরির জন্য এগিয়ে যাচ্ছি।’
রাজনাথ সিং ভারতে জঙ্গিবিমানের ইঞ্জিন তৈরির ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি গত মে মাসে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) প্রোটোটাইপ অনুমোদন করেন। একে ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা ভারতে বিমানের ইঞ্জিন তৈরির জন্য ফরাসি একটি কোম্পানির সহযোগিতা নিচ্ছি।’ তবে তিনি ওই কোম্পানির নাম প্রকাশ না করলেও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কোম্পানিটির নাম সাফরান। কয়েক দশক ধরে ভারতে বিমান ও প্রতিরক্ষা খাতে কাজ করে আসছে ফরাসি কোম্পানিটি। তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম অস্ত্র আমদানিকারক দেশ ভারত তাদের বাহিনী আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং স্থানীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য বারবার প্রচেষ্টা চালিয়ে আসছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোট গঠন।
ভারত গত এপ্রিলে ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের কাছ থেকে ২৬টি রাফাল জঙ্গিবিমান কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।
এএফপি
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...