প্রথম বিদেশ সফরে ভারত গেছেন নতুন প্রেসিডেন্ট অনুঢ়া
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে প্রথম বিদেশ সফরে ভারত গেছেন।
সোমবার তিনি ভারতে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তিনি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকারের কথা জানিয়েছেন।
প্রথাগত ভাবে, এই দ্বীপরাষ্ট্রের যেকোনো নতুন শাসক সাধারণত প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে শক্তিশালী প্রতিবেশী ভারতকেই বেছে নেন।
বামপন্থি দিশানায়েকে সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণ করে দেশ থেকে দুর্নীতি দূর করার অঙ্গীকার করেন।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে বসার কথা রয়েছে।
দিশানায়েকে জানিয়েছেন, ইতোমধ্যে তিনি ভারতের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।
এক বিবৃতিতে দিশানায়েকে বলেন, 'আমাদের আলোচনায় ভারত-শ্রীলঙ্কার অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলো উঠে এসেছে।'
'এসব আলোচনায় দুই জাতির মধ্যে চলমান পারষ্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রতি অঙ্গীকার প্রকাশ পেয়েছে', যোগ করেন তিনি।
এর আগে নয়াদিল্লি শ্রীলঙ্কায় বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ভারত সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ বাড়ালেও চীন শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
২০২৫ এর শুরুতেই চীন সফরে যাবেন দিশানায়েকে।
২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কার অর্থনীতি। শূন্য হয়ে পোড়ে বিদেশি মুদ্রার রিজার্ভ। এ সময় দেশটিতে সরকারের পতন হলে অন্তর্বর্তী রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেন।
এর পর এ বছরের সেপ্টেম্বরে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন বামপন্থি নেতা অনুঢ়া কুমারা দিশানায়েকে।
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
চীনের সহায়তায়
পাকিস্তানের ৮টি ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন তৈরির প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছয়টি
কনভেনশনাল সাবমেরিন তৈরির লক্ষ্যে ভারত দীর্ঘদিন ধরে জার্মানির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েও সফল হতে পা...
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...