পানি ইস্যুতে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের জন্য পানি বন্ধ করার সাহস না করে। এমন কিছু হলে বিশ্ব তার ‘ভয়ংকর পরিণতি’ দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে।
চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনদিনের এই সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।
এরআগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিন্দুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের ‘আয়রন ব্রাদারহুড’ সম্পর্ক পুনর্ব্যক্ত করে।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে কেন আগে থেকে ‘অপারেশন সিঁদুরের’খবর জানানো হলো সেই ব্যাখ্যা চান। যুদ্ধে ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সেই জবাবও চেয়েছেন তিনি।
একে ‘অপরাধ’ আখ্যা দিয়ে রাহুল বলেন, জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে তার মতো একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ংকর।
যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। ৮ মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, এ-১০০ রকেট ও পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে ভারত।
পিটিআই
সংকট
আর আশঙ্কায় ঘেরা এই কঠিন
বিশ্বে ব্রেক্সিটের এক দশক পর
এসে ব্রিটেনের নেতৃত্বের আত্মবিশ্বাস ও নিজস্ব নীতিবোধে
অটল থাকার শক্তি হারানোর একটা ঝুঁকি তৈরি
হয়েছে। আমি অন্তত সেটি
হতে দিতে রাজি নই।
ব...
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষাচুক্তি ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’, যাকে ‘মক্কা চুক্তি’ বলে বর্ণনা করা হচ্ছে, তাতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ এখনো আনুষ্ঠা...
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
যাঁরা
ভারতীয় গণতন্ত্রকে সাধারণত বড় বড় নির্বাচন
বা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কার
দৃষ্টিতে দেখেন, তাঁদের জন্য সাম্প্রতিক কয়েক
সপ্তাহ এক ভিন্ন অভিজ্ঞতা
এনে দিয়েছে। এ সময়ে দেখা
গেছে, গণতন্ত্রের ভিত এ...
ভারতে
আশ্রিত ও দণ্ডিত পলাতক
শেখ হাসিনা যদিও সম্প্রতি একাধিকবার
বলেছেন যে তিনি বাংলাদেশে
‘ফিরতে’ চান (রয়টার্সের সঙ্গে
১০ জুলাইয়ের পরে এএফপির সঙ্গে
২৯ জুলাই একই কথা বলেছেন);
কিন্তু তিনি নিশ্চয়ই অ...
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...