পাক-ভারত সংঘাতের পর চীনের যুদ্ধবিমানের বিক্রি ব্যাপক, মুনাফা বিপুল
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে তাদের বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
চেংডুভিত্তিক এই প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালে তাদের রাজস্ব ১৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৫৪০ কোটি ইউয়ান (১ হাজার ১০০ কোটি ডলার) হয়েছে। মুনাফা ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে।
উভয় পরিসংখ্যানই প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়। চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার মূলধনের দিক থেকে চীনের অন্যতম বৃহৎ এই প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের এই শক্তিশালী পারফরম্যান্সের পেছনে মূল কারণ ছিল তাদের সম্পদ পুনর্গঠন। এর মধ্যে এখন তাদের যুদ্ধবিমান তৈরির কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।
এভিআইসি চেংডুর তৈরি একক ইঞ্জিনের বহুমুখী ব্যবহারের উপযোগী ‘জে-১০’ যুদ্ধবিমান গত বছরের মে মাসে আলোচনায় আসে। তখন পাকিস্তান দাবি করেছিল, তারা ফ্রান্স নির্মিত রাফাল জেটসহ ভারতের একাধিক বিমান ভূপাতিত করেছে।
ভারত সেই সংঘাতে তাদের বিমান হারানোর কথা স্বীকার করলেও নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি এবং দাবি করেছিল যে তারাও পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে ভারতীয় সামরিক বাহিনী কোন কোন বিমান ধ্বংস করেছিল, তার বিস্তারিত বিবরণ দেয়নি। ইসলামাবাদ দিল্লির দাবি অস্বীকার করেছে।
ইসলামাবাদ যখন তাদের জে-১০ ও জেএফ-১৭ (এভিআইসি চেংডু ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি) যুদ্ধবিমানগুলোর পারফরম্যান্সের প্রশংসা শুরু করে, তখন থেকেই বিশ্ববাজারে এভিআইসি চেংডুর পরিচিতি বাড়তে থাকে।
ওই সংঘাত ছিল প্রকৃত যুদ্ধে আধুনিক চীনা অস্ত্রব্যবস্থা ব্যবহারের অন্যতম প্রথম সুযোগ। তার পর থেকে উদীয়মান বাজারগুলোয় চীনের প্রতিষ্ঠানটির যুদ্ধবিমানের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
এর আগে জে-১০ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া। অন্যদিকে ইরাক, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জেএফ-১৭ থান্ডার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
গত সপ্তাহে বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে এভিআইসি চেংডু জানিয়েছে, বিদেশে অস্ত্রের বিক্রি বৃদ্ধি করা তাদের একটি কৌশলগত লক্ষ্য। পঞ্চম প্রজন্মের ‘জে-২০’ স্টিলথ ফাইটার নির্মাতা প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারিতে তাদের নিজ শহর সিচুয়ান প্রদেশের চেংডুর সঙ্গে মহাকাশ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
পঞ্চম প্রজন্মের ‘জে-৩৫’ যুদ্ধবিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এভিআইসি শেনিয়াং এয়ারক্রাফট কোং’ গত মাসে জানিয়েছে, ২০২৫ সালে তাদের বিক্রির পরিমাণ ছিল ৪ হাজার ৪৭০ কোটি ইউয়ান। মুনাফা দাঁড়িয়েছে ৩৫০ কোটি ইউয়ানে, যা ২০২৪ সালের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি।
এভিআইসি শেনিয়াং জানিয়েছে, বর্ধিত বিক্রি ও চলমান কারখানা সম্প্রসারণের ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। লিয়াওনিং প্রাদেশিক সরকারের মতে, যেখানে প্রতিষ্ঠানটি অবস্থিত, সেখানে নতুন এক উৎপাদনকেন্দ্রে চলতি বছর থেকে পুরোদমে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এভিআইসি চেংডু ও এভিআইসি শেনিয়াং—উভয় প্রতিষ্ঠানের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
ব্লুমবার্গ
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
চীনের সহায়তায়
পাকিস্তানের ৮টি ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন তৈরির প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছয়টি
কনভেনশনাল সাবমেরিন তৈরির লক্ষ্যে ভারত দীর্ঘদিন ধরে জার্মানির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েও সফল হতে পা...
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...