পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের সেনাপ্রধান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মুনির বুধবার ইরানে এসেছেন। তিনি বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।’
পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হওয়ার পর গালিবাফকে ইরানের প্রধান আলোচক হিসেবে দেখা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফা আলোচনার জন্য গত সপ্তাহে পাকিস্তান সফর করেন।
সর্বশেষ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বুধবার মুনির তার প্রতিনিধিদলসহ তেহরানে পৌঁছান। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা ‘খুব সম্ভবত ইসলামাবাদেই হবে’।
গত শনিবার গালিবাফ ও তার প্রতিনিধিদল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান-যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনা কবে হবে, তা এখনো নির্ধারণ হয়নি।
ইরানের প্রধান আলোচক হিসেবে কালিবাফ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি ইরানের মতোই ‘গুরুত্বপূর্ণ।’
এএফপি, তেহরান থেকে
রোমানিয়া টানা
দ্বিতীয় দিনের মতো শনিবার (২৫ জুলাই) দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত
করেছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি দ্বিতীয়বারের মতো কোনো
ড্রোন গুলি করে...
এয়ারশো
চায়না নামেও পরিচিত, ১৬তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন,
আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে অনুষ্ঠিত হবে।ঝুহাই
এয়ারশো গ্রুপ কোং লিমিটেড...
জার্মান
নৌবাহিনী আগামী কয়েক দিনের মধ্যে লোহিত সাগর অঞ্চল থেকে তাদের দুটি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে
সরিয়ে নেবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য
জানিয়েছে। ম...
গ্রিস
বৃহস্পতিবার ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান
ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।গ্রিসের
প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ
হিসে...
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব আব্রাহাম
অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল
ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে
বেসামরিক পারমাণবিক সহযোগিতা–সংক্রান্ত চুক্তি কার্যকর হবে। এই কর্মসূচির
আওতায় ইউরেন...
যুক্তরাষ্ট্রের
সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো
হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরও তীব্র হয়েছে।যুক্তরাষ্ট্রের
সেন্ট্রাল ...
তাইওয়ানের
আশপাশের জলসীমায় গত মাসে চীনা
জাহাজের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে বলে জানিয়েছে তাইওয়ানের
কোস্ট গার্ড। বেইজিং তাইপের ওপর চাপ বাড়ানোর
সময় এ তথ্য জানানো
হলো।তাইওয়ানের
ওপর নিজেদের সার্বভৌমত্বে...
ভারতে
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক
বন্যা ও ভূমিধসে অন্তত
১৯ জন নিহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে রোববার (১৯ জুলাই) কর্মকর্তারা ও
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।মি...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...