বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল (এসআরবিএম) সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এসব ক্ষেপনাস্ত্রের পাল্লা প্রায় ৪০০ কিলোমিটার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে দেশটির কৌশলগত ক্ষেপনাস্ত্র সামর্থ্য জোরদার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন। বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকীকরণ প্রচেষ্টার অংশ এই উদ্যোগ। এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি ও প্রতিরোধক শক্তিশালী হবে।
আলোচিত এরআরবিএম সংগ্রহ করতে পারলে দক্ষিণ এশিয়া অঞ্চলের কৌশলগত ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে বাংলাদেশের আওতায় চলে আসবে। এতে এই অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিবেশে দেশটির অবস্থান জোরদার হবে।
পাকিস্তানের হাতে বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারে এমন বেশ কিছু মিসাইল সিস্টেম রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে:
হাতফ-৪ (শাহিন-১)। এটি একটি কঠিন জ্বালানি-চালিত এবং ভ্রাম্যমাণ চরিত্রের ক্ষেপনাস্ত্র ব্যবস্থা। এর পাল্লা ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার। পাকিস্তান সেনাবাহিনী এই ক্ষেপনাস্ত্র ব্যবহার করছে। এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে। এর এডভান্স গাইডেন্স সিস্টেম ও ভ্রাম্যমাণ চরিত্রের কারণে এটি আঞ্চলিক প্রতিরোধক হিসেবে খুবই উপযুক্ত একটি ক্ষেপনাস্ত্র।
এছাড়া আছে, ২৯০ কিলোমিটার পাল্লার, কঠিন জ্বালানি-চালিত তবে ভ্রাম্যমাণ চরিত্রের আরেকটি ক্ষেপনাস্ত্র - গজনভী। এর ধ্বংস ক্ষমতা পরিক্ষিত এবং পাকিস্তানজুড়ে এটি মোতায়েন করা আছে। এর পাল্লা কম হলেও বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করতে পারে।
বাংলাদেশ এসআরবিএম সংগ্রহ করলে তা দেশটির প্রত্যাঘাত করার ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে। তবে পাকিস্তানি মিসাইল সিস্টেম সংযোজন করতে হলে বাংলাদেশের বিদ্যমান ‘কমান্ড, কন্ট্রোল এন্ড কমিউনিকেশন’ অবকাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। সেক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে দুই দেশ আলোচনা করতে পারে।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস তেমন সুখকর নয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা খুবই সীমিত পর্যায়ে। বাংলাদেশর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে উপরোক্ত সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষেপনাস্ত্র নিয়ে দুই দেশের মধ্যে আলোচনাকে অনেকে দুই দেশের মধ্যে খুবই বাস্তবসম্মত প্রতিরক্ষা সম্পৃক্ততা বলে মনে করছেন। এতে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ে বৈচিত্র্য আসবে। তাছাড়া পশ্চিমা উৎস থেকে এ ধরনের ক্ষেপনাস্ত্র সংগ্রহ সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের একটি গ্রামে নাকি
শত শত হিন্দু বাড়ি
জ্বলছিল—গত সপ্তাহে ভারতের
গণমাধ্যমের একাংশে এমনটাই প্রচার করা হয়েছে।‘জি
২৪ ঘণ্টা’ দাবি করেছে যে,
৩০০টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া
হয়েছে।...
২০১৭
সালের সামরিক অভিযানের সময় মিয়ানমার তাদের
রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বিশ্বের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক ও
নজিরবিহীন রায়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ কথা জানিয়েছে।আন...
‘সাউথ
এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’-এর সর্বশেষ ‘ইন্ডিয়া
পারসিকিউশন ট্র্যাকার’ (আইপিটি) প্রতিবেদনে বলা হয়েছে,
আগস্ট থেকে অক্টোবরের মধ্যে,
মাত্র তিন মাসে ছয়টি
রাজ্যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে—পুলিশি ‘এনকা...
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গের ভোটারদের তালিকা থেকে
যাদের বাদ দিতে চাইছে—তাদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই নাম মুসলিম। এটি কেবল রাজ্যের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সীমান্ত এলাকাতেই ঘটছে তা নয়, বর...
পুরো এশিয়া
জুড়ে শাসনব্যবস্থা-বিরোধী বিক্ষোভ দানা বেঁধে উঠছে, যার নেতৃত্বে রয়েছে ডিজিটাল যুগে
বেড়ে ওঠা এক প্রজন্ম।‘মিম’ ব্যবহার করে তরুণ প্রজন্মের একটি অংশ—যারা
সবসময় অনলাইনে সক্রিয় থাকে—তারা সরকা...
গত বছর মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর
থেকে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর
ব্যাপকভাবে নির্ভর করে আসছে। তবে
মঙ্গলবারের মার্কিন মধ্যবর্...
প্রথম
দর্শনে বিষয়টি খুব একটা জটিল
মনে হয় না।প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসে রিপাবলিকানরা
২০২৪ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিলেন অর্থনীতিকে ঠিক করার প্রতিশ্রুতি
নিয়ে। এখন ২০২৬ সালের
নভেম...
অক্টোবরের
শেষ সপ্তাহে, ভারত অরুণাচল প্রদেশে
আড়াই হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী
মোতায়েন করেছে। পূর্ব হিমালয়ের এই রাজ্যটি চীনের
সীমান্তে অবস্থিত এবং বেইজিং এখানকার
প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার
এলা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...